স্ট্রিম ডেস্ক

ফেব্রুয়ারিতে মার্কিন-ইসরায়েলি হামলায় বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর জনসমক্ষে আসেননি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। তেহরানে চলমান বাবার জানাজা ও দাফন কর্মসূচিতেও অংশ নিচ্ছেন না তিনি। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে তাঁকে জনসমক্ষে না আসার পরামর্শ দেওয়া হয়েছে।
দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বাবার জানাজার নামাজে ইমামতি করতে চেয়েছিলেন মুজতবা খামেনি। তবে বিপ্লবী গার্ডের নিরাপত্তা কর্মকর্তারা তাতে রাজি হননি। তাঁদের আশঙ্কা, তিনি প্রকাশ্যে এলে ইসরায়েল তাঁকে লক্ষ্যবস্তু করতে পারে। এ ছাড়া তীব্র প্রতিক্রিয়ার আশঙ্কায় তাৎক্ষণিকভাবে হামলা না চালালেও তাঁর অবস্থান শনাক্ত করা হতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় তাঁর পরিবারের আরও চার সদস্য নিহত হন। হামলার সময় সেখানে উপস্থিত মুজতবা খামেনিও আহত হয়েছিলেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
৫৬ বছর বয়সী মুজতবা খামেনিকে এরপর আর জনসমক্ষে দেখা না গেলেও রাষ্ট্রীয় গণমাধ্যমে তাঁর নামে একাধিক লিখিত বার্তা প্রকাশ করা হয়েছে। গত ১৮ জুন এক বার্তায় তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সই হওয়া অন্তর্বর্তী সমঝোতা স্মারকে অনুমোদন দেন।
যদিও তিনি জানান, এ বিষয়ে তাঁর ‘ভিন্নমত’ ছিল। তবে শীর্ষ ইরানি কর্মকর্তাদের আশ্বাসের পর তিনি মনে করেন, চুক্তিটি ‘ইরানি জাতি ও প্রতিরোধ ফ্রন্টের অধিকার’ রক্ষা করবে। পরে ২৮ জুন দেওয়া আরেকটি বার্তায় তিনি ইরানে হামলা এবং তাঁর বাবাকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিচার ও জবাবদিহি দাবি করেন।
এদিকে তেহরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা ও দাফন কর্মসূচি শুরু হয়েছে। গত ৪ জুলাই শুরু হওয়া এই কর্মসূচি ৯ জুলাই পর্যন্ত চলবে। এ সময় বিভিন্ন শহরে জানাজা, শোকযাত্রা ও অন্যান্য আনুষ্ঠানিকতা হবে। সব মিলিয়ে প্রয়াত সর্বোচ্চ নেতার অন্ত্যেষ্টিক্রিয়ায় অন্তত এক কোটি মানুষ অংশ নেবেন বলে আশা করছে ইরানি কর্তৃপক্ষ।
এর আগে রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের নেতা ও সরকারি প্রতিনিধিদের জানাজা এবং দাফন অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
এদিকে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করেছেন ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদেল্লাহি। তিনি বলেন, জানাজা চলাকালে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার কল্পনাতীত কঠোর জবাব দেবে তেহরান।
তথ্যসূত্র: আল জাজিরা, দ্য নিউ ইয়র্ক টাইমস

.png)

কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এ আদেশ পুনর্বিবেচনার আবেদন করবে পাকিস্তান সরকার। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে এক ভিডিওবার্তায় এ কথা জানিয়েছেন দেশটির আইনমন্ত্রী আজম নাজির তারার। খবর রয়টার্স
১ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ তুলে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তবে ইরান এ অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। খবর আল জাজিরা
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের জেরে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে টানা চতুর্থ দিনের মতো আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। খবর আল জাজিরা
৬ ঘণ্টা আগে
অনিয়মের অভিযোগে বাতিল করা ৪৪টি নিয়োগ পরীক্ষার তালিকা প্রকাশ করেছে ভারতের ঝাড়খণ্ড সরকার। এ নিয়ে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের মধ্যেই মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে তালিকাটি প্রকাশ করা হয়।
৬ ঘণ্টা আগে