স্ট্রিম ডেস্ক

গত ২৪ জুন ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি ভূমিকম্পে নিশ্চিত মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৯৩০ জনে পৌঁছেছে। তবে জাতিসংঘের ধারণা, এখনো প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আলজাজিরার খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশটির আইনপ্রণেতা হোর্হে রদ্রিগেস মৃতের সর্বশেষ সংখ্যা ঘোষণা করেন।
প্রায় এক মাস আগে ঘটে যাওয়া এই দুর্যোগে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় ১৭ হাজার মানুষ আহত হয়েছেন। এ ছাড়া ২১ হাজার ১২০ জন আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।
ভূমিকম্পের পর থেকেই ভেনেজুয়েলার উদ্ধারকারী দলগুলো কাজ করে যাচ্ছে। তবে স্থানীয়দের অভিযোগ, সরকারের সাড়া ছিল ধীরগতির।
ভূমিকম্পে বাস্তুচ্যুত ভেনেজুয়েলার নাগরিক সিনথিয়া পুলিদো আলজাজিরাকে বলেন, ‘ভূমিকম্পের পর প্রথম থেকেই তাৎক্ষণিক সাড়া ছিল। কিন্তু সেটি ছিল সাধারণ মানুষের পক্ষ থেকে। সাধারণ মানুষ এবং স্বাধীন ব্যক্তিরাই এগিয়ে এসেছিলেন। রাষ্ট্রের সাড়া আমরা এখন এসে দেখতে পাচ্ছি।’
দুর্যোগের পরপরই পাঠানো আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো ইতিমধ্যে ফিরে গেছে। এখন গুরুত্ব দেওয়া হচ্ছে মানবিক সহায়তা দেওয়ার ওপর।
ভূমিকম্পে বাস্তুচ্যুত আরেক ভেনেজুয়েলান লুইসমারেজ পায়েজ আলজাজিরাকে বলেন, ‘আমি যা সামান্য পাই, তা শুধু নিজেরা বেঁচে থাকার জন্য।’
আটকে আছে ভেনেজুয়েলার সম্পদ
বিশেষজ্ঞদের মতে, ২০১৫ সাল থেকে ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা পরিস্থিতি মোকাবিলা আরও কঠিন করে তুলেছে।
সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চের সিনিয়র অর্থনীতিবিদ ও সহপরিচালক মার্ক ওয়েইসব্রট বলেন, ভেনেজুয়েলার অনেক গুরুত্বপূর্ণ সম্পদ রয়েছে। সেসব তাদের ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর অবরুদ্ধ করে রাখা ১১ বিলিয়ন ডলার, যা ভেনেজুয়েলার আইনগতভাবে পাওয়ার অধিকার রয়েছে।
সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের ১৪ জন ডেমোক্রেটিক আইনপ্রণেতার একটি দল হোয়াইট হাউসে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে ভেনেজুয়েলার পুনর্গঠন ও পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান জানানো হয়েছে।
চিঠিতে তারা লিখেছেন, ‘এই নিষেধাজ্ঞাগুলো জরুরি ত্রাণ কার্যক্রমকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে। পাশাপাশি দেশটির দুর্যোগ মোকাবিলা ও পুনর্গঠন কার্যক্রমকে গুরুতরভাবে দুর্বল করে দিয়েছে।’
জাতিসংঘের ধারণা, ভেনেজুয়েলার পুনরুদ্ধার কার্যক্রমে দেশটির প্রায় ৩৭ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে।

.png)

নেপাল-চীন সীমান্তে বন্যায় নিহত বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। বেড়েছে নিখোঁজও। এতদিন তিন হাজার মানুষ নিখোঁজ বলা হলেও, নতুন করে সংখ্যাটি ৪ হাজার ২৪৭ বলেছে নেপোলের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। অন্যদিকে, চীনের তিব্বত অংশে ১৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্থানীয় প্রশাসন।
২ ঘণ্টা আগে
ইরানের প্রধান তেল রপ্তানিকারক খার্গ দ্বীপ বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) তৈরি একটি ভিডিও শেয়ার করে ট্রাম্প লেখেন, ‘খার্গ দ্বীপ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে!!!’ যুদ্ধের আগে ইরানের মোট
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালির কাছে লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা এবং জবাবে ইরানের পাল্টা হামলার পর বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে। সোমবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালির কাছে লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের রকেট আক্রমণের জবাবে জর্ডানে মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। জুলাইয়ের শেষ দিকে মার্কিন সামরিক অভিযান স্থগিত করার পর ইরানে এটিই যুক্তরাষ্ট্রের প্রথম হামলা।। খবর বিবিসি
৩ ঘণ্টা আগে