
সাভারে প্রায় দেড় মাস ধরে চলা তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন আবাসিক গ্রাহক থেকে শুরু করে সিএনজি-চালক ও শিল্পকারখানাসংশ্লিষ্ট ব্যক্তিরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস মিলছে না।
রোববার সাভার পৌরসভার কলেজ রোড এলাকার বাসিন্দারা জানান, দিন কিংবা রাত—কোনো সময়ই তাঁরা ঠিকমতো গ্যাস পান না। বাধ্য হয়ে মাটির চুলায় রান্না করতে হচ্ছে। কেউ কেউ সিলিন্ডার ও বৈদ্যুতিক চুলাও ব্যবহার করছেন। প্রায় দেড় মাস ধরে পুরো সাভারেই গ্যাসের এমন সংকট চলছে।
সাভারের রেডিও কলোনি এলাকার নাজনীন সুলতানা বলেন, ‘দুই মাস ধরে গ্যাস নাই। লাকড়ি কিনতে হয়, লাকড়ির সংকটও দেখা দিয়েছে।’
আরেক বাসিন্দা তানিয়া আক্তার বলেন, ‘সিলিন্ডারও কেনার মতো সামর্থ্য নাই। মাস শেষে গ্যাস বিল দিতে হচ্ছে। গ্যাসের কারণে এক রান্না করলে দুই বেলা রান্না করতে পারি না।’
শুধু আবাসিক এলাকাতেই নয়, গ্যাসের সংকট দেখা দিয়েছে সিএনজি স্টেশনগুলোতেও। আমিনবাজার, হেমায়েতপুর ও সাভার পৌরসভা এলাকার সাতটি সিএনজি স্টেশনের মধ্যে পাঁচটিতে গ্যাসের চাপ কম বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ফলে গ্যাস নিতে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের।
সিএনজি চালক নুর আলম বলেন, ‘সকাল ৮টার সময় এসে বেলা ১টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছি, গ্যাস পাইনি।’
বাসচালক শহীদুল ইসলাম জানান, তিনি মানিকগঞ্জ থেকে সাভারে গ্যাস নিতে এসেছেন। কিন্তু কোথাও গ্যাস পাচ্ছেন না। তাঁর ভাষ্য, দিন-রাত সব সময়ই একই অবস্থা।
ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, স্বাভাবিক সময়ে গ্যাসের চাপ ৮ থেকে ১০ পিএসআই থাকলেও বর্তমানে তা ২ থেকে ৩ পিএসআইয়ে নেমে এসেছে।
সাভারের একটি সিএনজি স্টেশনের কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সাধারণত একটি সিএনজি স্টেশন চালাতে গ্যাসের চাপ ৮ থেকে ১০ পিএসআই লাগে। সেখানে সিএনজি স্টেশনগুলোতে আছে ৩ পিএসআই।
গ্যাসের চাপ কম থাকায় শিল্পকারখানাগুলোতে জেনারেটর চালাতে হচ্ছে। এতে জ্বালানি তেলের সংকটও তৈরি হয়েছে। সাভারের হেমায়েতপুর এলাকার একটি পোশাক কারখানার কর্মকর্তা খায়রুল আলম বলেন, ‘বর্তমানে জেনারেটর চালাতে গিয়ে আমাদের প্রতিনিয়ত তেল সংগ্রহ করতে হচ্ছে। আমাদের আশপাশে যেসব ইন্ডাস্ট্রি আছে, সেগুলোও একই সঙ্গে জেনারেটর চালু রাখছে। ফলে তাদেরও সংকট তীব্র আকার ধারণ করেছে।’
গ্যাসের সংকটের কারণ বা বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে রাজি হননি সাভার তিতাস গ্যাসের কোনো কর্মকর্তা।
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
২ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
২ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৫ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে