
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতে জর্ডান হামলার নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। গত পাঁচ দিনে দেশটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর চারবার হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় শুক্রবার দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হন। এ ছাড়া কয়েক ডজন সেনাসদস্য আহত হয়েছেন। বেশ কয়েকটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছেন একাধিক মার্কিন কর্মকর্তা। খবর দ্য নিউ ইয়র্ক টাইমস।
সামরিক অভিযান নিয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা বলেন, ধারাবাহিক এসব হামলা থেকে বোঝা যায়, ইরানের হাতে এখনো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র রয়েছে। একই সঙ্গে তাঁদের মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে হামলা চালানোর সক্ষমতাও বেড়েছে।
জর্ডানে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কয়েকটি বিমানঘাঁটি রয়েছে। যুদ্ধ শুরুর আগে এবং শুরুর দিকে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতার থেকে কিছু মার্কিন সেনাকে তুলনামূলক নিরাপদ বিবেচনায় জর্ডান ও ইসরায়েলে সরিয়ে নেওয়া হয়। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র দেশ তাদের ভূখণ্ডে মার্কিন সেনা মোতায়েন এবং আকাশসীমা ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে জর্ডানের গুরুত্ব আরও বেড়েছে।
জুনে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হলেও দুই দেশ ফের সংঘর্ষে জড়িয়েছে। ইরানও এবার মধ্যপ্রাচ্যে হামলার পরিধি বাড়িয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু পর প্রথমবারের মতো জর্ডানে হামলা চালিয়েছে দেশটি।
মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম হামলাটি হয় কিং ফয়সাল বিমানঘাঁটির একটি আবাসিক ভবনে। এতে পাঁচজন মার্কিন সেনাসদস্য আহত হন। দ্বিতীয় হামলায় পূর্ব জর্ডানের একটি ঘাঁটিতে থাকা মার্কিন ব্ল্যাকহক হেলিকপ্টারগুলোর উল্লেখযোগ্য ক্ষতি হয়।
এর ৪৮ ঘণ্টা পর ইরানের ক্ষেপণাস্ত্র আজরাকে অবস্থিত মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে আঘাত হানে। ওই হামলায় বাঙ্কারে আশ্রয় নিতে যাওয়ার সময় প্রায় ২০ মার্কিন সেনাসদস্য আহত হন। তবে তখন কেউ নিহত হননি।
শুক্রবার একই ঘাঁটিতে আবার হামলা চালায় ইরান। এতে দুই মার্কিন সেনাসদস্য নিহত এবং আরও চারজন আহত হন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। সামান্য আহত আরও কয়েকজনকে পরীক্ষা-নিরীক্ষার পর আবার ছেড়ে দেওয়া হয়।
তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পেন্টাগন।
অন্যদিকে শুক্রবার ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা আজরাকে অবস্থিত মার্কিন ঘাঁটির জ্বালানি সংরক্ষণ ট্যাংক লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ওই ঘাঁটির বিমান আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, চলতি সপ্তাহে ইরানের ওপর হামলার পরিধি আরও বাড়ানো হতে পারে। দেশটির সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং বিদ্যুৎ বিতরণব্যবস্থার মতো অবকাঠামোও লক্ষ্যবস্তু হতে পারে। জর্ডানে দুই মার্কিন সেনাসদস্যের মৃত্যুর পর এবার ট্রাম্প সেই পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোতে পারেন বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা।
.png)

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সামরিক পদক্ষেপের মুখে ইরানকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কিরগিজস্তানের রাজধানী বিসকেকে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
২২ মিনিট আগে
নেপালে বিপর্যয়কর বন্যায় বড় ও ধনী দেশগুলোর কাছে দান নয়, জলবায়ুজনিত ক্ষতিপূরণে ন্যায্যতার দাবি জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল।
১ ঘণ্টা আগে
রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে আর্থিক সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাজ্যের বার্কলেস ব্যাংকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবতের সফরকে ঘিরে যুক্তরাষ্ট্র ও কানাডায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কানাডায় আরএসএস সংশ্লিষ্টতার অভিযোগে ২১ দাতব্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন জাস্ট পিস অ্যাডভোকেটস (জেপিএ)।
৫ ঘণ্টা আগে