
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুর উপকণ্ঠে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি সন্দেহে দুজনকে মারধর করেছে একটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের কয়েকজন কর্মী। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এরপর অবৈধভাবে বসবাস করা বাংলাদেশিদের কাছ থেকে ‘প্রোটেকশন মানি’ নেওয়ার অভিযোগে পুলিশ সদস্যদের বিরুদ্ধেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, শুক্রবার বেঙ্গালুরুর নান্দাগুড়ি থানার চোক্কানাহল্লি গ্রামের একটি শ্রমিক কলোনিতে যান কট্টর হিন্দুত্ববাদী একটি সংগঠনের কয়েকজন কর্মী। সেখানে অবৈধভাবে বাংলাদেশিরা বসবাস করছেন অভিযোগ তুলে দুজনকে মারধর করেন তারা। এ ঘটনার ভিডিও ধারণ করে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর অভিযোগের ভিত্তিতে মারধরে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা হয়েছে। মারধরের শিকার দুজনের নাম বিলাল ও রাফি। তাদের আটক করে পরিচয় যাচাই এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিদেশি আঞ্চলিক নিবন্ধন দপ্তরের (এফআরআরও) কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তের পর অবৈধভাবে অবস্থান করেছেন বলে প্রমাণিত হলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
এদিকে, হামলাকারীদের অভিযোগ, ওই এলাকায় অবৈধভাবে বসবাসকারী কিছু বাংলাদেশি কয়েকজন পুলিশ সদস্যকে নিয়মিত ‘প্রোটেকশন মানি’ দিচ্ছিলেন। তাদের দাবি, বিলাল ও রাফির মোবাইল ফোনে এমন যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এ অভিযোগের পর বেঙ্গালুরু জেলা পুলিশ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে।
এ বিষয়ে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘পুলিশ সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগের পর বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে কোনো অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
.png)

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সামরিক পদক্ষেপের মুখে ইরানকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কিরগিজস্তানের রাজধানী বিসকেকে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
২৪ মিনিট আগে
নেপালে বিপর্যয়কর বন্যায় বড় ও ধনী দেশগুলোর কাছে দান নয়, জলবায়ুজনিত ক্ষতিপূরণে ন্যায্যতার দাবি জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল।
১ ঘণ্টা আগে
রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে আর্থিক সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাজ্যের বার্কলেস ব্যাংকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবতের সফরকে ঘিরে যুক্তরাষ্ট্র ও কানাডায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কানাডায় আরএসএস সংশ্লিষ্টতার অভিযোগে ২১ দাতব্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন জাস্ট পিস অ্যাডভোকেটস (জেপিএ)।
৫ ঘণ্টা আগে