স্ট্রিম ডেস্ক

মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আঞ্চলিক দেশগুলোর সক্রিয়তার ওপর জোর দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা ভণ্ডুল করার সুযোগ ‘যুদ্ধপিপাসু’ ইসরায়েলকে দেওয়া উচিত হবে না।
শনিবার (৪ জুলাই) ইস্তাম্বুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এরদোয়ান বলেন, আঞ্চলিক দেশগুলোর ইচ্ছা এবং অবদানকে গুরুত্ব না দিয়ে কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়।
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নস্যাতে ইসরায়েল চেষ্টা চালিয়ে যাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ভণ্ডুলের প্রচেষ্টা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ‘যুদ্ধপিপাসু’ ইসরায়েলি সরকারকে আবারও এই অঞ্চলে রক্তপাত ও সংঘাতের সুযোগ দেওয়া উচিত নয়।
ইসরায়েল যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক (এমওইউ) নস্যাতের চেষ্টা করছে বলে এরদোয়ান এর আগেও একাধিকবার অভিযোগ করেছেন। পাশাপাশি গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের সামরিক অভিযান এবং হামলারও সমালোচনা করেছেন তিনি।
সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর আলোচনা এগিয়ে নিতে গত সপ্তাহে কাতারে পরোক্ষ বৈঠকে বসে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ জানাতে ওয়াশিংটনের সঙ্গে একটি ‘যোগাযোগ চ্যানেল’ চালু করবে তেহরান।
কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই সমঝোতা স্মারকে ৬০ দিনের যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা এবং যুদ্ধ স্থায়ীভাবে শেষ করতে একটি চূড়ান্ত চুক্তির সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
তবে সমঝোতার ব্যাখ্যা নিয়ে মতপার্থক্যের মধ্যে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান পাল্টাপাল্টি হামলা চালায়।

.png)

কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এ আদেশ পুনর্বিবেচনার আবেদন করবে পাকিস্তান সরকার। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে এক ভিডিওবার্তায় এ কথা জানিয়েছেন দেশটির আইনমন্ত্রী আজম নাজির তারার। খবর রয়টার্স
১ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ তুলে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তবে ইরান এ অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। খবর আল জাজিরা
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের জেরে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে টানা চতুর্থ দিনের মতো আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। খবর আল জাজিরা
৬ ঘণ্টা আগে
অনিয়মের অভিযোগে বাতিল করা ৪৪টি নিয়োগ পরীক্ষার তালিকা প্রকাশ করেছে ভারতের ঝাড়খণ্ড সরকার। এ নিয়ে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের মধ্যেই মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে তালিকাটি প্রকাশ করা হয়।
৬ ঘণ্টা আগে