স্ট্রিম ডেস্ক

লোকসভায় তৃণমূল কংগ্রেসের ২৯ সংসদ সদস্যের ২০ জনই মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। সোমবার (৮ জুন) নয়াদিল্লিতে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে তৃণমূলের ২০ এমপি বৈঠক করেছেন। বৈঠকে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এই বৈঠক এমন সময় হলো যখন মাত্র এক কিলোমিটার দূরে কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়াতে মমতা ব্যানার্জি ‘ইন্ডিয়া’ জোটের সঙ্গে বৈঠক করছিলেন।
বিদ্রোহী এই এমপিদের নেতৃত্ব দিচ্ছেন বারাসাতের লোকসভা সদস্য ডা. কাকলি ঘোষ দস্তিদার। সম্প্রতি তাঁকে লোকসভার চিফ হুইপ পদ থেকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়।
কাকলি ঘোষ দস্তিদার সাংবাদিকদের বলেন, ‘আমরা স্পিকার ওম বিড়লার কাছে চিঠিতে এনডিএ জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানাব। আমাদের ভবিষ্যৎ পথ এনডিএর সঙ্গেই হওয়া উচিত।’
বিদ্রোহী এমপি শর্মিলা সরকার এনডিটিভিকে বলেন, ‘২০ এমপি মিলে লোকসভায় একটি ভিন্ন ব্লক গঠন করব এবং এনডিএকে সমর্থন দেব। কাকলি ঘোষ দস্তিদার আমাদের চিফ হুইপ এবং শতাব্দী রায় আমাদের ডেপুটি লিডার হবেন।’
বৈঠকে আরও অংশ নেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়ার অনুপ চক্রবর্তী, কোচবিহারের জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া, বোলপুরের অসিত কুমার মাল, ঝাড়গ্রামের কালিপদ সরেন এবং দল ও রাজ্যসভা থেকে পদত্যাগ করা সুখেন্দু শেখর রায়।
দিল্লির এই ঘটনাপ্রবাহ পশ্চিমবঙ্গের বিধানসভার সাম্প্রতিক বিদ্রোহেরই প্রতিচ্ছবি। গত সপ্তাহে বহিষ্কৃত তৃণমূল নেতা ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে ৮০ বিধায়কের ৫৮ জনই নিজেদের ‘আসল তৃণমূল’ দাবি করে এনডিএর সঙ্গে যুক্ত হয়েছেন।
সোমবার বিধানসভায় সাবেক মেয়র ও মমতার সহযোগী ফিরহাদ হাকিম ঋতব্রতের সঙ্গে দেখা করলেও বরফ গলেনি। রাজ্য এবং কেন্দ্রের এই বিদ্রোহের পর তৃণমূল কংগ্রেস এখন অস্তিত্বের সংকটে দাঁড়িয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি ও দ্য হিন্দু

.png)

ইরানের সঙ্গে ‘ভালো আলোচনা’ চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭ জুলাই) মিশিগান যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
৫ ঘণ্টা আগে
পাকিস্তানে মৌসুমি বৃষ্টি ও বন্যায় অন্তত ১০৭ জন নিহত এবং ৩৪৪ জন আহত হয়েছেন। জুনের শেষদিকে মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার পর থেকে এসব হতাহতের ঘটনা ঘটে।
১১ ঘণ্টা আগে
হরমুজ প্রণালির দক্ষিণ অংশে ‘অবৈধ ও অনিরাপদ’ পথ দিয়ে যাওয়ার চেষ্টাকালে ছয়টি জাহাজ আটকে দেওয়ার দাবি করেছে ইরান। তেহরানের দাবি, নেভিগেশন ও ট্রান্সপন্ডার বন্ধ রেখে জাহাজগুলো ওই পথে চলাচলের চেষ্টা করছিল।
১৬ ঘণ্টা আগে
এআই দিয়ে তৈরি করা একের পর এক ছবি প্রকাশ করেছেন ট্রাম্প। যেখানে কোনো ছবিতে ট্রাম্পকে দেখা যাচ্ছে ইরানের তেলবাহী সুপার ট্যাংকারের নিয়ন্ত্রণ নিতে; আবার কোনো ছবিতে হরমুজে যুদ্ধজাহাজ চালাচ্ছেন তিনি।
১৮ ঘণ্টা আগে