স্ট্রিম ডেস্ক

আতশবাজি, বিমান মহড়া এবং তীব্র তাপদাহের মধ্যেই যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। শনিবার (৪ জুলাই) ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় দাবি করা আতশবাজির প্রদর্শনী হয়।
১৭৭৬ সালে ৪ জুলাই ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয় যুক্তরাষ্ট্র। সেদিন ১৩টি উপনিবেশের স্বাধীনতা ঘোষণার (ডিক্লারেশন অব ইন্ডিপেনডেন্স) স্মরণে দিনটি পালন করা হয়।
ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজিত সমাবেশে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে। যুক্তরাষ্ট্র বিশ্বের অন্য অনেক দেশের মতো নয়। এ দেশে আমাদের বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ও আইনের চোখে সমান বিচার পাওয়ার নিশ্চয়তা রয়েছে।
আমেরিকার স্বর্ণযুগের কেবল শুরু বলেও মন্তব্য করেন তিনি।
নিজের বক্তব্যে সমাজতন্ত্রের সমালোচনাও করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি বলেন, কমিউনিজম ক্যানসারের মতো। কমিউনিজম ব্যর্থ মতবাদ। সব সময় এটি ব্যর্থই থাকবে। এটা যুক্তরাষ্ট্রের ব্যবস্থার সম্পূর্ণ বিপরীত।
সমাজতন্ত্র নিয়ে ট্রাম্পের এই সমালোচনার পেছনে রয়েছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ অবস্থা। দলটিতে বর্তমানে মধ্যপন্থিরা কোণঠাসা হয়ে পড়ছেন এবং বামপন্থিদের উত্থান ঘটছে বলে আলোচনা রয়েছে।
গত সপ্তাহে নিউইয়র্ক ও কলোরাডোতে ডেমোক্রেটিক প্রাইমারিতে চার প্রগতিশীল প্রার্থী জয়লাভ করেছেন। যাদের মধ্যে তিনজনই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। এ ছাড়া জয় পেয়েছেন কেন্টাকি, নিউ জার্সি, ওহাইয়ো, পেনসিলভানিয়া ও টেক্সাসেও।
এর আগে ওয়াশিংটনে ঝড়ের কারণে প্রায় দুই ঘণ্টার জন্য ন্যাশনাল মল এলাকা খালি করে দেওয়া হয়। পরে আবহাওয়া স্বাভাবিক হলে বিমান মহড়া, কনসার্ট, ট্রাম্পের ভাষণ এবং আতশবাজির আয়োজন অনুষ্ঠিত হয়।
এদিকে, স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয় আয়োজন ‘আমেরিকা ২৫০’ কর্মসূচির বাইরে ‘ফ্রিডম ২৫০’ নামে পৃথক উদযাপন কর্মসূচি আয়োজন নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। তিনিই যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, যিনি এমন কোনো আয়োজন করেছেন।
সূত্র: বিবিসি, রয়টার্স

.png)

কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এ আদেশ পুনর্বিবেচনার আবেদন করবে পাকিস্তান সরকার। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে এক ভিডিওবার্তায় এ কথা জানিয়েছেন দেশটির আইনমন্ত্রী আজম নাজির তারার। খবর রয়টার্স
১ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ তুলে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তবে ইরান এ অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। খবর আল জাজিরা
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের জেরে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে টানা চতুর্থ দিনের মতো আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। খবর আল জাজিরা
৬ ঘণ্টা আগে
অনিয়মের অভিযোগে বাতিল করা ৪৪টি নিয়োগ পরীক্ষার তালিকা প্রকাশ করেছে ভারতের ঝাড়খণ্ড সরকার। এ নিয়ে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের মধ্যেই মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে তালিকাটি প্রকাশ করা হয়।
৬ ঘণ্টা আগে