স্ট্রিম ডেস্ক

যুদ্ধবিরতি এবং সমঝোতা স্মারকে (এমওইউ) সইয়ের পর ইরানে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার রাতে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন শহরে এই হামলা হয়। এটি মঙ্গলবার রাতের হামলার তুলনায় অনেক বেশি বিস্তৃত। খবর আলজাজিরার।
হামলায় ভূ-কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একাধিক স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে। বন্দর আব্বাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে বন্দরনগরী সিরিকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হরমুজ প্রণালির তদারকি এবং ওই অঞ্চলে ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতে সিরিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ ছাড়া আবু মুসা, জাস্ক ও কেশম দ্বীপসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দক্ষিণ-পূর্বাঞ্চলের কোনারাক শহরেও বিস্ফোরণের খবর এসেছে। ইরানশাহরে বিমানবন্দর স্থাপনায় হামলায় অন্তত একজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, গুরুত্বপূর্ণ বন্দরনগরী চাবাহারে জেটি, সামরিক ও বেসামরিক বিভিন্ন স্থাপনায় ভারী বোমাবর্ষণের খবর পাওয়া গেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বুশেহরেও একাধিক বিমান হামলার খবর এসেছে। শহরটিতে ইরানের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রটিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যদিও বুশেহরের বিভিন্ন স্থানে ব্যাপক হামলার কারণে হতাহতের আশঙ্কা রয়েছে।
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দাবি, যুক্তরাষ্ট্রের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র উত্তরাঞ্চলীয় গোলেস্তান প্রদেশের আক্কালায় আক তাকা খান সেতু এলাকায় আঘাত হেনেছে। ফার্স সংবাদ সংস্থার বরাতে আইআরজিসি জানায়, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ হামলার জবাবে ‘ভয়াবহ’ প্রতিক্রিয়া জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তাঁরা।
হামলার পর ইরানও পাশের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে।
বাহরাইনে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।
কুয়েত সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে। তাঁদের ভাষ্য, শোনা যাওয়া বিস্ফোরণের শব্দ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিরোধমূলক কার্যক্রমের ফল। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানিয়েছে, দেশজুড়ে সতর্কতামূলক অ্যালার্ম বাজছে।
এ সময় কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও নিরাপত্তা সতর্কতা জারি করেছে। মন্ত্রণালয় বলেছে, দেশটিতে নিরাপত্তা হুমকির মাত্রা উচ্চ। বাসিন্দাদের বাড়িতে অবস্থান করে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সকালে দ্বিতীয়বারের মতো বাহরাইনে আবারও বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনরায় জনগণকে শান্ত থাকার এবং নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে।
গতকাল রাতে ইরানে কঠোর হামলার হুশিয়ারি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, আজ (বুধবার) রাতে আমরা তাদের ওপর খুব শক্ত আঘাত হানতে যাচ্ছি।
এর আগে ইরান দাবি করে, দেশটির হরমোজগান প্রদেশ ও বন্দরনগরী মাহশাহরে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তাঁরা বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের ৮৫টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র জানায়, হরমুজ প্রণালিতে তিনটি জাহাজে ইরানের হামলার পর তারা ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে ‘শক্তিশালী হামলা’ চালিয়েছে।

.png)

প্রতিবেশীরা কেবল ভারতের স্বার্থ রক্ষা করবে এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশসহ অন্যান্য প্রতিবেশীদের স্বার্থকে সম্মান জানানোর ওপর জোর দেন তিনি। শনিবার (২২ আগস্ট) নয়াদিল্লিতে ‘ইকোনমিক টাইমস (ইটি) ওয়ার্ল্ড লিডার্স ফোরাম’-এর অধিবেশনে এসব কথা
২ ঘণ্টা আগে
ভারতের ওডিশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এতে এক বাংলাদেশিসহ ২৪ নাবিক ছিলেন। খবর এনডিটিভির।
৩ ঘণ্টা আগে
ইরানকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের কর্মসূচিতে প্রতিবেশী কেউ যোগ দিলে, তাকে শত্রু গণ্য করার ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের বিরুদ্ধে অবস্থান নিলে এসব দেশে হামলা চালানো হবে বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। খবর আলজাজিরার।
৩ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা পরিকল্পনার নিন্দা জানিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এ ধরনের পদক্ষেপ অন্য দেশের ওপর যুক্তরাষ্ট্রের ‘বহির্দেশীয় সার্বভৌমত্ব’ প্রতিষ্ঠার চেষ্টা। শনিবার এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন বাঘাই।
১৩ ঘণ্টা আগে