স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজার থেকে ঢাকাগামী একটি শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপার বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা বাসের জানালার কাঁচ ভেঙে যাত্রীদের উদ্ধার করেন। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
শুক্রবার (২১ আগস্ট) রাত ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে আইকন পরিবহনের বাসে এই দুর্ঘটনা ঘটে।
রামু থানার ওসি একে ফজলুল হক জানান, আগুনে কোনো যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয়দের সহায়তায় সব যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়। পরে বাসের ভেতরে থাকা মালপত্র উদ্ধার করে যাত্রীদের বুঝিয়ে দেওয়া হয়।
যাত্রীদের বরাত দিয়ে রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ বলেন, বাসে আগুন লাগার বিষয়টি চালক ও তাঁর সহকারী (হেলপার) যাত্রীদের জানাননি। ঘটনার পর থেকে দুজনেই পলাতক।
তিনি আরও বলেন, বাসের ভেতরে পোড়া গন্ধ পেলেও যাত্রীরা টের পাননি। বাইরে থেকে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা দ্রুত জানালার কাঁচ ভেঙে যাত্রীদের বের করে আনেন।

স্থানীয় বাসিন্দা আনিস ইসলাম বলেন, যাত্রীরা বলেছেন– তারা শ্বাস নিতে পারছিলেন না। স্থানীয়রা সময়মতো যাত্রীদের উদ্ধার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
খবর পেয়ে রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবদুল কাদের চৌধুরী বলেন, প্রাথমিক ধারণা, আগুনের সূত্রপাত যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়া থেকে। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

.png)

চাকরির কথা বলে রাশিয়ার পক্ষে যুদ্ধের জন্য দেশটিতে পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে রাজন হোসেনকে উদ্ধার করেছে বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (২১ আগস্ট) মস্কো সময় রাত সাড়ে ৯টায় তাঁকে দেশে ফেরার উড়োজাহাজে তুলে দেওয়া হয়। রোববার সকাল ৯টা ৫০ মিনিটে তাঁর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।
১ ঘণ্টা আগে
বগুড়ায় ট্রাকের চাপায় রফিকুল ইসলাম নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের মোকামতলা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ঢাকার ধামরাইয়ের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে গত সপ্তাহের তুলনায় চাল, ডালের দাম অপরিবর্তিত রয়েছে, কমেছে সবজির বাজারে দাম। শনিবার (২২ আগস্ট) সকালে ধামরাইয়ের বড় বাজার, কালামপুর, ধানতারা, হাতকোড়া, বারবাড়িয়া, কাওয়ালীপাড়া, বাথুলিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ঘুরে এ তথ্য জানা যায়।