বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতে ট্রাম্পের আদেশ আদালতে বাতিল

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। স্ট্রিম গ্রাফিক
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। স্ট্রিম গ্রাফিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ইমিগ্র্যান্ট বা স্থায়ী অভিবাসন ভিসা দেওয়া স্থগিত করার বিষয়ে ট্রাম্প প্রশাসনের নেওয়া নীতি বাতিল করেছে যুক্তরাষ্ট্রের আদালত। শুক্রবার (২১ আগস্ট) ম্যানহাটনের সাদার্ন ডিস্ট্রিক্ট অব নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট বিচারক জেনেট ভার্গাস এই ঐতিহাসিক রায় দেন।

রায়ে তিনি বলেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ঘোষিত এই নীতি ‘বেআইনি।’ এই নীতি কার্যকর করতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর আইনি এখতিয়ার অতিক্রম করেছেন।

বিচারক তাঁর রায়ে লেখেন, ‘আবেদনকারীর জাতীয়তার ওপর ভিত্তি করে ইমিগ্র্যান্ট ভিসা প্রদান ঢালাওভাবে নিষিদ্ধ করার এই নীতি কেন্দ্রীয় অভিবাসন আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’

অভিবাসী অধিকার রক্ষাকারী সংস্থা ‘ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক’ ও ‘আফ্রিকান কমিউনিটিজ টুগেদার’ এবং ক্ষতিগ্রস্ত ভিসা আবেদনকারীদের দায়ের করা মামলায় এই রায় এলো।

চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া এই স্থগিতাদেশের ফলে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ও পাকিস্তান; লাতিন আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ে; বলকান অঞ্চলের বসনিয়া ও আলবেনিয়া এবং আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশের আবেদনকারীরা বিপাকে পড়েছিলেন।

স্টেট ডিপার্টমেন্ট দাবি করেছিল, এসব দেশের নাগরিকেরা যুক্তরাষ্ট্রের সরকারি সম্পদের ওপর নির্ভর করে ‘পাবলিক চার্জ’ বা রাষ্ট্রের বোঝা হয়ে ওঠার উচ্চ ঝুঁকিতে রয়েছেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে প্রথম মেয়াদের মতোই অভিবাসীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে আসছেন ট্রাম্প।

তথ্যসূত্র: আল-জাজিরা

বিষয়:

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতে ট্রাম্পের আদেশ আদালতে বাতিল