স্ট্রিম ডেস্ক

মধ্যপ্রাচ্যে সংঘাত স্থায়ীভাবে বন্ধে একটি যুদ্ধবিরতির আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। এজন্য দুই দেশের প্রতিনিধিরা আজ শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থান করছেন। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান পৌঁছেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই আলোচনাকে ‘শান্তি ফেরার বিশেষ সুযোগ’ হিসেবে উল্লেখ করেছেন।
তবে এই শান্তি প্রক্রিয়া এখনো বেশ ভঙ্গুর। একদিকে ইসরায়েল ও হিজবুল্লাহর লড়াই এবং অন্যদিকে হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ এই আলোচনাকে ঝুঁকির মুখে ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধার বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এরই মধ্যে কুয়েত তাদের ওপর ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করলেও তেহরান তা অস্বীকার করেছে।
ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির আইনসভার স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তাঁর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। পাকিস্তান তাঁদের স্বাগত জানিয়ে বলেছে, তারা স্থায়ী শান্তি চুক্তির জন্য সব ধরনের সহায়তা করবে। তবে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করতে ইরান কিছু পূর্বশর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি এবং বিভিন্ন দেশে ইরানের আটকে থাকা অর্থ ফেরত দেওয়া।
বৈঠকের আগে গালিবাফ সংঘাতের শুরুতে মার্কিন বিমান হামলায় নিহত শিশুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু ছবি প্রকাশ করেছেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্র এক প্রাথমিক তদন্তে জানিয়েছে যে, ওই হামলাটি সম্ভবত ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হয়েছিল। একই সময়ে ইসরায়েল লেবাননের সঙ্গে সরাসরি আলোচনার ইঙ্গিত দিলেও হিজবুল্লাহ এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
কূটনৈতিক এই তৎপরতার মধ্যেও লেবাননে মানবিক পরিস্থিতির চরম অবনতি হয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর লড়াইয়ে সেখানে প্রায় দুই হাজার মানুষ নিহত এবং ১০ লাখের বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছেন।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই সংকট কাটাতে যুক্তরাজ্য আগামী সপ্তাহে একটি আন্তর্জাতিক বৈঠকের পরিকল্পনা করছে।
সূত্র: আল-জাজিরা

ইরানের সামরিক স্থাপনাগুলোতে সোমবার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ডের দাবি, হামলার জবাবে একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তাঁরা। ইরান যুদ্ধ স্থায়ী বন্ধে চলমান আলোচনার মধ্যেই উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার সর্বশেষ ঘটনা এটি। খবর রয়টার্সের
২ ঘণ্টা আগে
গত এপ্রিলে হওয়া যুদ্ধবিরতি ভঙ্গ করে দক্ষিণ লেবাননে অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল। দেশটির বাহিনী লিতানি নদী পেরিয়ে এখন নাবাতিয়েহ শহরের উপকণ্ঠে পৌঁছে গেছে। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বেউফোর্ট দুর্গও তাদের নিয়ন্ত্রণে এসেছে।
৪ ঘণ্টা আগে
মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলে খনিতে ব্যবহারের জন্য মজুত রাখা বিস্ফোরক গুদামে বিস্ফোরণে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। রোববার (৩১ মে) চীন সীমান্তের কাছে নামখাম টাউনশিপের কাউংটুপ গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
১৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তির সম্ভবনা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের রাজনৈতিক কৌশল ও ইমেজকে চরম বিপাকে ফেলেছে।
১৭ ঘণ্টা আগে