স্ট্রিম ডেস্ক

ইরান পাঁচ বছর পর্যন্ত তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে বলে দাবি করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। তবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাব নাকচ করে ২০ বছর স্থগিত রাখার দাবি করেছে বলেও জানায় সংবাদমাধ্যমটি। খবর বিবিসির।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্র পারমাণবিক কার্যক্রম সীমিত করার বিষয়ে পাল্টাপাল্টি প্রস্তাব দেয়। তবে দুই পক্ষ এখনও সমঝোতা থেকে অনেক দূরে রয়েছে।’
কূটনীতিকদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। শান্তি চুক্তির সম্ভাবনা টিকে আছে এবং শিগগিরই দ্বিতীয় দফা মুখোমুখি বৈঠক হতে পারে। তবে এ বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউজ কোনো মন্তব্য করেনি বলেও উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।
ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার অন্যতম প্রধান কারণ। যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইসরায়েলও দীর্ঘদিন ধরেই ইরানের ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম’ বন্ধ রাখার প্রচেষ্টা চালিয়ে আসছে। নিউ ইয়র্ক টাইমসের এই দাবি সত্য হলে সেই আলোচনায় বড় অগ্রগতি হলো।
যদিও গত সপ্তাহেই আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি’ কোনোভাবেই সীমিত বা বন্ধ করা হবে না বলে জানিয়েছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি।
ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ-কে উদ্ধৃত করে তিনি বলেন, ‘শত্রুরা ইরানের সমৃদ্ধকরণ কর্মসূচিকে সীমাবদ্ধ করতে সফল হবে না।’ তিনি আরও জোর দিয়ে বলেন, ‘বাইরের চাপ বা হুমকি সত্ত্বেও ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে এবং এটি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই।’
মোহাম্মদ এসলামির এই বক্তব্যের আগেরদিনই (৮ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরানে আর কোনও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না।’
বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক বোমা তৈরি করতে হলে ৯০ শতাংশের ওপরে ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রয়োজন হয়। সেখানে ইরান এখন পর্যন্ত ৬০ শতাংশের মতো ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয়েছে বলে গত মার্চে জানায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। অবশ্য ইরানের দাবি, তারা কোনো পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না, বরং বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজের জন্যই পরমাণু সমৃদ্ধকরণ করা হচ্ছে।
এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার আবারও বলেছেন, যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো দ্রুত সচল করছে ইরান। সিএনএনের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, কেবল সুড়ঙ্গমুখে হামলা চালিয়ে ইরানের সামরিক সক্ষমতা দীর্ঘমেয়াদে দুর্বল করা কঠিন হয়ে পড়েছে।
৬ ঘণ্টা আগে
লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করেছে ইরান। সোমবার (১ মে) দেশটির আধা-সরকারি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানিয়েছে সিএনএন।
৬ ঘণ্টা আগে
ইরানের সামরিক স্থাপনাগুলোতে সোমবার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, ইরানের বিপ্লবী গার্ডের দাবি, হামলার জবাবে একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তাঁরা। ইরান যুদ্ধ স্থায়ী বন্ধে চলমান আলোচনার মধ্যেই উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার সর্বশেষ ঘটনা এটি। খবর রয়টার্সের
১৫ ঘণ্টা আগে
গত এপ্রিলে হওয়া যুদ্ধবিরতি ভঙ্গ করে দক্ষিণ লেবাননে অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল। দেশটির বাহিনী লিতানি নদী পেরিয়ে এখন নাবাতিয়েহ শহরের উপকণ্ঠে পৌঁছে গেছে। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বেউফোর্ট দুর্গও তাদের নিয়ন্ত্রণে এসেছে।
১৬ ঘণ্টা আগে