তথ্যসূত্র:

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো স্থল অভিযান মোকাবিলায় অন্তত ৭০ লাখ ইরানি নাগরিক অস্ত্র হাতে যুদ্ধে নামতে প্রস্তুত বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এই দাবি করেন তিনি।
স্পিকার গালিবাফ লেখেন, ‘এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশজুড়ে পরিচালিত জাতীয় প্রচারণার মাধ্যমে প্রায় ৭০ লাখ ইরানি নাগরিক এগিয়ে এসেছেন। তাঁরা দেশের রক্ষায় অস্ত্র তুলে নিতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন।’
প্রায় ৯ কোটি জনসংখ্যার দেশ ইরান। যুদ্ধের শুরু থেকেই গালিবাফ নিয়মিতভাবে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে আসছেন। তবে মজার ব্যাপার হলো, আন্তর্জাতিক মহলে গালিবাফকেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্ভাব্য আলোচনার একজন গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবেও বিবেচনা করা হচ্ছে।
এই বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী যোদ্ধার পরিসংখ্যান ঠিক কোথা থেকে এসেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে জানা গেছে, বর্তমানে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও মোবাইল ফোনবার্তার মাধ্যমে নাগরিকদের যুদ্ধে যোগ দেওয়ার জন্য প্রচার চালানো হচ্ছে।
সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে অবসরপ্রাপ্ত সেনাদের যুদ্ধে ফেরার আহ্বান জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের এই গণউদ্যোগ মূলত যুক্তরাষ্ট্রের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার কৌশল। তেহরান এই বার্তার মাধ্যমে ওয়াশিংটনকে বোঝাতে চাইছে, ইরানের মাটিতে মার্কিন সেনাদের জন্য রক্তক্ষয়ী প্রতিরোধ অপেক্ষা করছে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে