ভাষা আন্দোলনের অন্যতম সংগ্রামী, লেখক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন।
স্ট্রিম প্রতিবেদক

ভাষা আন্দোলনের অন্যতম সংগ্রামী, লেখক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে তাঁর মরদেহ সেখানে নেওয়া হলে নানা শ্রেণিপেশার মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই ভাষাসৈনিকের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে আহমদ রফিকের শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর মরদেহ রাজধানীর বারডেম হাসপাতালে দান করা হবে বলে জানিয়েছে তার নামে গড়া আহমদ রফিক ফাউন্ডেশন।

শহীদ মিনারে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে কফিনটি শোকযাত্রার মাধ্যমে নেওয়া হবে ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে (বারডেম)। মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গবেষণার জন্যই তিনি মরণোত্তর দেহ দান করে গেছেন।
গত বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহমদ রফিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্রনিক কিডনি ফেইলিওর, আলঝেইমার্স, পারকিনসন্স রোগ, ফুসফুসের সংক্রমণসহ নানা জটিল রোগে ভুগছিলেন।

১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন আহমদ রফিক। ২০০৬ সালে তাঁর স্ত্রী মারা যান। তাঁদের কোনো সন্তান ছিল না। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি রাজধানীর নিউ ইস্কাটনের গাউসনগরের একটি ভাড়া বাসায় একা জীবনযাপন করেন।
ভাষা আন্দোলনের ইতিহাস রচনায় তাঁর অবদান অনন্য। শতাধিক গ্রন্থের রচয়িতা ও সম্পাদক আহমদ রফিক পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননা। দুই বাংলার রবীন্দ্রচর্চায় তাঁর ভূমিকা স্বীকৃত হয় কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউটের দেওয়া ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধির মাধ্যমে।
এই মহান ভাষাসংগ্রামীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রাজনীতিক, সাহিত্যিক, শিক্ষক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শহীদ মিনারে উপস্থিত হন। ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, কেন্দ্রীয় খেলাঘর ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

.png)

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৯ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১৮ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে