
নওগাঁর রাণীনগরে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে দুজন কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৬০) ও একই গ্রামের আমিনুরের ছেলে তারেক (২২)।
স্থানীয় ইউসুফ হোসেন ও আবু বক্কর জানান, বৃহস্পতিবার সকাল থেকে আক্কাস ফকির ও তারেক জাঠাইল মাঠে নিজেদের জমিতে ধান কাটছিলেন। দুপুর ১২টার দিকে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। বজ্রপাত থামার পর গিয়ে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)

নির্বাচনী ইশতেহার অনুযায়ী তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দেশের স্বাস্থ্য খাতের শূন্য পদগুলোতে নিয়োগ শুরু করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে ১৩ থেকে ১৬তম গ্রেডে জরুরি ভিত্তিতে নিয়োগ কার্যক্রম শুরু করেছে।
২২ মিনিট আগে
বাগেরহাট সদরের বিষ্ণুপুর ইউনিয়নের সাহসপুর গ্রামের মানুষ। রিয়া মজুমদারের মতো ডেঙ্গুতে চলতি বছরে বাগেরহাটের বিভিন্ন উপজেলায় ঝরে গেছে অন্তত ১২ প্রাণ। কিন্তু তাদের কারও নাম নেই সরকারি নথিতে। এই সময়ে সরকারি হিসাবে মাত্র একজন মারা গেছেন ডেঙ্গুতে।
১ ঘণ্টা আগে-af7a92-256x144.webp)
ঢাকার ধামরাইয়ের কাওয়ালিপাড়া বাজারে যানজট কমাতে নির্মাণ শুরু হওয়া উড়ালসড়কের কাজ কয়েক মাস ধরে বন্ধ। এতে সংকুচিত হয়েছে মূল সড়ক, বেড়েছে যানজট ও দুর্ভোগ। সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে খানাখন্দ। বৃষ্টিতে কাদাপানি আর শুষ্ক মৌসুমে ধুলায় ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।
৩ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয় গেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আমিনবাজারের বড়দেশি এলাকার এই ঘটনায় তাঁর ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে-af7a92-256x144.webp)