স্ট্রিম সংবাদদাতা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ১৫ বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হয়।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে ইউপি সদস্য কফিল ও সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে উত্তেজনা ও বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা চরম রূপ নিলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে ১৫টি বাড়ি ঘরে হামলা ও ভাঙচুর চালানো হয় বলে জানা গেছে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

.png)

লক্ষ্মীপুর শহরে ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চৌধুরী রুবেল (৩০) নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের মজু চৌধুরীর হাট সড়কে যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
বর্ষার মেঘে ঢাকা আকাশ। কখনো ঝুম বৃষ্টি তো আবার রোদ। মেঘলা আকাশের নিচে উত্তাল সাগর। বিশাল ঢেউ আছড়ে পড়ছে বালুচরে। সেই ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন পর্যটক। বর্ষার আবহে যেন নতুন রূপে সেজেছে কক্সবাজার সমুদ্রসৈকত।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুরে ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় গ্রাহকের কোটি টাকার হদিস মিলছে না। এতে গ্রাহকদের মাঝে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগে
পেশায় খামারি রাজু বালুরঘাট এলাকার আয়নাল হকের ছেলে ও বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরিবারের সদস্যরা জানান, তিন মাস আগে রাজু ঘোষণা দিয়ে বিএনপির রাজনীতি ছাড়েন। এই নিয়ে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়।
৩ ঘণ্টা আগে