
বঙ্গোপসাগরে ১৩ জেলেসহ ডুবে যাওয়া ট্রলারের ৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। দীর্ঘ প্রায় ৫ ঘণ্টা ভেসে থাকার পর তাদের উদ্ধার করা হয়। এখনো পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে গভীর সাগরে এ এফবি বরকত নামের একটি মাছ ধরার ট্রলারটি দুবে যায়।
নিখোঁজ জেলেদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তাঁরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার মো. বেলাল, মো. নুর আলম মনোমশ ও মো. ইব্রাহিম।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ১৩ জেলেকে নিয়ে এফবি বরকত শুক্রবার সাগরে মাছ ধরতে যায়। সোমবার দুপুরের দিকে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সাগরে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি তলিয়ে যায়। পরে অন্য একটি ট্রলার ভাসমান অবস্থায় আট জেলেকে উদ্ধার করে।
মনোমশ বলেন, ‘সোমবার দুপুর ১২টার দিকে আমরা সাগরে জাল ফেলে ঘুমাচ্ছিলাম। হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয়। মুহূর্তের মধ্যে ট্রলারটি একদিকে কাত হয়ে পড়ে। তখন ট্রলারের ভেতরে থাকা ছয়জনের মধ্যে তিনজন একটি কক্ষে আটকা পড়ে যাই।’
মৃত্যুর মুখ থেকে ফিরে আসার বর্ণনা নিয়ে জেলে মনোমশ আরও বলেন, ‘প্রায় ২০ মিনিট আমরা ওই কক্ষের মধ্যে আটকা ছিলাম। অনেক চেষ্টা করেও বের হওয়ার পথ খুঁজে পাচ্ছিলাম না। এর মধ্যে আরেকটি বড় ঢেউ এসে ট্রলারটিকে বিপরীত দিকে কাত করে দেয়। একপর্যায়ে ট্রলারটি ডুবে যায়। তখন অনেক চেষ্টা করে আমি ট্রলারের ভেতর থেকে বের হয়ে আসি।’
তিনি বলেন, ‘বাঁচার কোনো আশা ছিল না। পরে একটি অপরিচিত ট্রলার এসে আমাকে উদ্ধার করে। সেই ট্রলারে করেই আমি পাথরঘাটায় ফিরে এসেছি।’
মনোমশ আরও বলেন, ‘ট্রলারের অন্য পাঁচ জেলের কী হয়েছে, তা আমি জানি না। তাঁরা বেঁচে আছেন কি না, সেটাও বলতে পারছি না।’
নিখোঁজ জেলেদের উদ্ধারে মঙ্গলবার দিবাগত রাত চারটার দিকে এফবি জহুরা খাতুন নামের একটি ট্রলার সাগরের উদ্দেশে রওনা হয়েছে। ওই ট্রলারে তালতলীর নিদ্রা সখিনা এলাকার কয়েকজন ডুবুরি রয়েছেন। তাঁদের সঙ্গে রয়েছেন ডুবে যাওয়া ট্রলারের মালিকদের একজন পাথরঘাটার বাদল হোসেন মোল্লা।
পাথরঘাটা ইঞ্জিনিয়ারিং ও মেশিনারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে মুঠোফোনে মঙ্গলবার দুপুরে বলেন, পাঁচ দিন আগে ১৩ জেলেকে নিয়ে এফবি বরকত সাগরে মাছ ধরতে যায়। সোমবার রাতে তৃতীয় একটি ট্রলারের মাধ্যমে তাঁরা দুর্ঘটনার খবর পান। পরে জানতে পারেন, আট জেলেকে উদ্ধার করা হয়েছে এবং পাঁচজন এখনো নিখোঁজ।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল বলেন, বঙ্গোপসাগরে ট্রলার ডুবে পাথরঘাটার পাঁচ জেলে নিখোঁজ হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
৩ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
৩ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৫ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৬ ঘণ্টা আগে