কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল ব্যাহত
স্ট্রিম সংবাদদাতাবগুড়া

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী ট্রেনটির পেছনে থাকা লাগেজ ভ্যানের একটি বগিতে ত্রুটি দেখা দিলে সেটি লাইনচ্যুত হয়। এর ফলে ব্রডগেজ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাদিজা খানম বলেন, ‘একটি বগি লাইনচ্যুত হয়েছে। ঢাকা-দিনাজপুর-নীলফামারী রুটে ব্রডগেজ লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে। রেলওয়ে কর্তৃপক্ষ লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।’
বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান জানান বগুড়ার দিয়ে চলাচলকারী মিটারগেজ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন।
.png)






