মার্কিন অর্থনৈতিক অবস্থাকে কটাক্ষ করে ‘মিম’ শেয়ার করলেন গালিবাফ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ২৩: ২৯
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: সংগৃহীত
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে খাদ্য ও জ্বালানির দাম বেড়ে গেছে। দেশটির এমন অর্থনৈতিক দুরবস্থা নিয়ে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি মিম শেয়ার করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ।

সম্প্রতি মূল্যস্ফীতির চাপ কমাতে কম শুল্কে ৩ লাখ টন সস্তা গরুর মাংস আমদানির অনুমতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এক্সে দেওয়া ওই পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে ব্যঙ্গ করেন গালিবাফ। সিদ্ধান্তটির প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘মাংসের দাম ঠিক করতে হিমায়িত মাংস আমদানি। ঠিক আছে, এটা হয়তো কাজ করতে পারে।’

এরপর যুক্তরাষ্ট্রের অর্থনীতির আরও কয়েকটি সমস্যার প্রসঙ্গ টেনে ব্যঙ্গ করেন ইরানের এই পার্লামেন্ট স্পিকার। তিনি প্রশ্ন তোলেন, বন্ডের জন্য কি ‘হিমায়িত সুদ’, আবাসনের জন্য ‘হিমায়িত ক্রেতা’ এবং মজুরির জন্য ‘হিমায়িত বেতন’ আনা হবে?

গালিবাফ আরও লেখেন, ‘হিমায়িত পররাষ্ট্রনীতি একটি হিমায়িত অর্থনীতি তৈরি করে। একমাত্র যে জিনিসটি এখনো চলছে, সেটি হলো ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপের বুমেরাং হয়ে ফিরে আসা।’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে এই কটাক্ষ করলেন গালিবাফ। যুদ্ধের প্রভাবে দেশটিতে খাদ্য ও জ্বালানির দাম নিয়ে চাপ তৈরি হয়েছে। ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক চাপের ঘোষণা দেওয়ার পরই তিনি এই কটাক্ষ করলেন। যুক্তরাষ্ট্রের এমন নীতিকে এর আগে ব্যর্থ বলেও মন্তব্য করেছেন ইরানের এই শীর্ষ কর্মকর্তা।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত