মক্কায় ড্রোন হামলার অভিযোগ, নিন্দা জানাল বাংলাদেশ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ১৮
পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার যে অভিযোগ উঠেছে, তার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব পবিত্র স্থানের নিরাপত্তায় দেশটির প্রতি সংহতি প্রকাশ করেছে ঢাকা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মক্কা আল-মুকাররামা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানগুলোর পবিত্রতার প্রতি বাংলাদেশ গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করছে। একই সঙ্গে পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা সব সময়ই পূর্ণভাবে সম্মান ও নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি দাবি করেন, সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার সন্ধ্যায় শত্রুপক্ষের ড্রোনটি শনাক্ত করে এবং সংরক্ষিত আকাশসীমায় প্রবেশের আগেই তা ভূপাতিত করে।

সৌদি আরবের অভিযোগ, ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা এই ড্রোন ছুড়েছে। তবে এ অভিযোগ ভিত্তিহীন দাবি করে হুতিরা বলেছে, মক্কায় হামলার দাবি চরম মিথ্যা ও মনগড়া।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত