হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ১৩
স্ট্রিম গ্রাফিক
স্ট্রিম গ্রাফিক

হামের উপসর্গে বুধবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। তাদের কারও হাম শনাক্ত না হলেও উপসর্গ ছিল। এই সময়ে দেশে ১ হাজার ২৩৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৯৪৪ শিশুর মৃত্যু হয়েছে। আর হাম শনাক্তের পর মারা গেছে ১০০ শিশু। সবমিলে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে দৈনিক প্রতিবেদন দেওয়া শুরু পর এখন পর্যন্ত ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৪২০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন। এই সময়ে দেশে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ২৮২ শিশুর শরীরে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত