১৫০ গ্যাসকূপ খনন কার্যক্রম শুরু, পরে আরও ১৫০: মাহদী আমিন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ২৯
গণমাধ্যমকে ব্রিফ করছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। সংগৃহীত ছবি
গণমাধ্যমকে ব্রিফ করছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। সংগৃহীত ছবি

গ্যাস সংকটের স্থায়ী সমাধানে মধ্যমেয়াদে দেশজুড়ে ১৫০টি নতুন কূপ খননের কার্যক্রম শুরু হয়েছে এবং পরবর্তী ধাপে আরও ১৫০টি কূপ খনন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

মাহদী আমিন বলেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খালাসের সক্ষমতা বাড়াতে বিদ্যমান দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) পর্যায়ক্রমে পাঁচটিতে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। ২০২৮ সালের আগেই তৃতীয় এফএসআরইউ চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চলমান সংকট কাটাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে বহুজাতিক প্রতিষ্ঠান টোটাল এনার্জিস থেকে ১৮ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

মাহদী আমিন আরও জানান, শিল্প ও কৃষির বিকাশে দ্বীপজেলা ভোলায় ৫০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র ও বৃহৎ সার কারখানা স্থাপনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী গ্যাস সংকট সমাধানের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এর ইতিবাচক প্রভাব এরই মধ্যে দেখা যাচ্ছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত