মৌলভীবাজারে বসতঘরে ১৬ ফুটের অজগর

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মৌলভীবাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বসতঘরে খাটের নিচে বিশালাকারের অজগর পাওয়া যায়। ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বসতঘরে খাটের নিচে বিশালাকারের অজগর পাওয়া যায়। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বসতঘরের খাটের নিচ থেকে প্রায় ১৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে এটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ইছবপুর এলাকায় মিতালি ডেকোরেটার্স সংলগ্ন বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাতে ঘুমাতে যাওয়ার সময় পরিবারের সদস্যরা খাটের নিচ থেকে শব্দ পান। পরে তাকিয়ে অজগরটি দেখতে পান। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি তাঁরা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারকারী দলের সদস্যদের দেওয়া তথ্যে, অজগরটির দৈর্ঘ্য ১৬ ফুট এবং ওজন প্রায় ২৬ কেজি।

স্বপন দেব সজল জানান, অজগরটি উদ্ধার করে তারা বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন।

বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, রাতেই তাঁরা অজগরটি পেয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে এটি অবমুক্ত করা হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত