
রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও ছেলে-মেয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই যুবক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রংপুর চিফ মেট্রোপলিটন আদালত-২-এ ১৬৪ ধারায় তাঁরা জবানবন্দি দেন। পরে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার দুই যুবক হলেন, মাছুয়াপাড়া গ্রামের মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস। বিচারক রফিকুল ইসলামের কাছে তাঁরা হত্যা মামলায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। শনিবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়। রোববার সন্ধ্যা ৭টার দিকে কড়া পাহারায় আদালতে নেওয়া হয়।
মুগ্ধ দাস নগরের সিটি বাজারে মাছের দোকানে কাজ করেন। আর সিদ্ধার্থ দাস প্রায় আট বছর ধরে একটি জুয়েলার্সে স্বর্ণের কারিগর হিসেবে কাজ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি বলেন, চার খুনের ঘটনায় গ্রেপ্তার দুই আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন। তবে জবানবন্দিতে কী বলেছেন, তা তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি। তিনি বলেন, ‘আসামিরা দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।’

গ্রেপ্তার দুজনের ইয়াবা সেবন দেখে ফেলার কারণেই এই হত্যাকাণ্ড কিনা— প্রশ্নে মিলন চ্যাটার্জি বলেন, ‘তদন্তের স্বার্থে এটা ডিসক্লোজ করা সম্ভব হচ্ছে না।’ আসামিরা দোষ স্বীকার করে জবানবন্দি দেওয়ায় তাদের রিমান্ড চাওয়া হয়নি বলে জানান তিনি। তবে আরও কেউ হত্যাকাণ্ডে জড়িত কিনা, সে বিষয়ে তদন্ত চলমান।
এর আগে রোববার সংবাদ সম্মেলনে রংপুর মহানগর পুলিশ কমিশনার আবদুল মাবুদ দাবি করেন, ছাদে তাদের ইয়াবা সেবন দেখে ফেলা ও চিনতে পারায় প্রথমে আসামিরা গণপতি চক্রবর্তীকে হত্যা করেন। পরে একে একে তাঁর পরিবারের আরও তিন সদস্যকে হত্যা করেন মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস।
এই ঘটনায় রোববার কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী। মামলায় আসামিদের নাম নেই। অজ্ঞাতপরিচয় আসামিদের সংখ্যাও উল্লেখ করা হয়নি।
শুক্রবার রাত ২টা ৪০ মিনিট থেকে শনিবার রাত ৮টা ৪৫ মিনিটের মধ্যে কোনো এক সময় চারজনকে হত্যা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছেন বাদী।
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
২ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
৩ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৫ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে