বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্ট্রিম প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।
এ সময় তাঁরা দুই দেশের রাজনৈতিক ও চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন। বৈঠকে দুই দেশের চলমান উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতে আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
বৈঠকে চীনা দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন এবং রাজনৈতিক অ্যাটাচে লিং শুয়ান। অন্যদিকে, বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর একান্ত সচিব (পিএস) কাজী নজরুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব (এপিএস) জাহেদুল আলম।
.png)

-7c29dd-256x144.webp)



-322e16-256x144.webp)
