জুনিয়র বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১৭: ৫৬
৮ ডিসেম্বর সারা দেশে একযোগে শুরু হবে জুনিয়র বৃত্তি পরীক্ষা। ফাইল ছবি
৮ ডিসেম্বর সারা দেশে একযোগে শুরু হবে জুনিয়র বৃত্তি পরীক্ষা। ফাইল ছবি

চলতি বছর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর সারা দেশে একযোগে শুরু হবে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। রোববার (২৩ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।

সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত, ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে। ১৫ ডিসেম্বর বিজ্ঞান বিষয়ের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছে থেকে অন্তত সাত দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে পরীক্ষার্থীরা মোবাইল ফোনসহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষাকেন্দ্রে আনতে পারবে না।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত