শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ পরিদর্শকসহ আহত ৬

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত একজন। সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত একজন। সংগৃহীত ছবি

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দলের দুটি পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষ থামাতে গিয়ে ইটের টুকরার আঘাতে শ্রীনগর থানার এক পুলিশ পরিদর্শকও আহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর বাজারের জমজম টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনের সংসদ সদস্য (এমপি) শেখ আব্দুল্লাহ এবং কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুর অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

সংঘর্ষে পাঁচজন আহত পাঁচজনের মধ্যে দুজনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলেন এমপি পক্ষের রনি ও অন্য পক্ষের একজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীনগরে পৃথক কর্মসূচির আয়োজন করে দলটির দুটি পক্ষ। সকালে স্থানীয় এমপি শেখ আব্দুল্লাহর সমর্থকেরা একটি মিছিল নিয়ে শ্রীনগর বাজার এলাকায় আসেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতা মীর সপুর সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে বাজার এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়লে উত্তেজনা নেতাকর্মীরা একটি মোটরসাইকেল ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় মাথায় ইটের টুকরা লেগে শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত আহত হন।

পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিলের সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় আমার মাথায় ইটের টুকরার আঘাত লাগে। তবে আঘাত গুরুতর নয়।

পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনার বিষয়ে কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত