স্ট্রিম প্রতিবেদক

নতুন সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী পদক্ষেপ ইতিবাচক হলেও কিছু ক্ষেত্রে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বিশেষ করে বিভিন্ন দপ্তরে দখলদারিত্ব প্রতিষ্ঠায় ‘আমাদের পালা’ সংস্কৃতি কঠোরভাবে দমনের দাবি জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে ‘সরকারের সুশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ কৌশলগত প্রাধান্য: টিআইবির সুপারিশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
সরকার পরিবর্তনের পর বিভিন্ন দপ্তরে পুরোনো কর্মকর্তাদের সরিয়ে নতুনদের পদ দখলের প্রবণতার সমালোচনা করে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এটাকে আমরা বলছি ‘‘আমাদের পালা’’। এখন আমরা জিতেছি, আমরাই সব নিয়ে নেব—এই হাতবদলের সংস্কৃতি থেকে উত্তরণ ঘটাতে না পারলে তা সরকারের জন্যই আত্মঘাতী হবে। সরকারের একটা ভুল পদক্ষেপ প্রতিপক্ষকে সুযোগ করে দেবে। তাই নির্বাচিত সরকারকে এই বিষয়ে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে পদক্ষেপ নিতে হবে।’
নতুন সরকারের সার্বিক দুর্নীতিবিরোধী অবস্থান সম্পর্কে জানতে চাইলে টিআইবি প্রধান বলেন, ‘নতুন সরকারপ্রধান ও মন্ত্রিপরিষদের সদস্যদের সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধের ঘোষণা ও প্রতিশ্রুতিগুলো আশাব্যঞ্জক। কিন্তু কিছু উদ্বেগজনক দৃষ্টান্তও আমরা দেখছি। কোনো একজন মন্ত্রীর চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার চেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে প্রশ্ন এবং দুদকের কর্মকর্তাদের পদত্যাগের বিষয়গুলো শঙ্কার জন্ম দিয়েছে।’
দুদক চেয়ারম্যানের পদত্যাগ ও কমিশন পুনর্গঠন নিয়ে হতাশা প্রকাশ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘জুলাই সনদে অন্তর্ভুক্ত দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনার গুরুত্বপূর্ণ অংশগুলো—বিশেষ করে নিয়োগ প্রক্রিয়ায় বাছাই ও পর্যালোচনা কমিটির বিষয়টি—অধ্যাদেশে পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়নি। আশা করি, সরকার এই আইনি সংস্কারের বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবে।’
তিনি যথাযথ প্রক্রিয়ায় অনুসন্ধান কমিটির মাধ্যমে দলীয় প্রভাবমুক্ত, যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের দুদক চেয়ারম্যান ও সদস্য হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান। একসঙ্গে দুদক সদস্যের সংখ্যা ৩ থেকে বাড়িয়ে ৫ জন করারও প্রস্তাব দেন।
বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকা সত্ত্বেও বাংলাদেশ ব্যাংকে গভর্নর হিসেবে নিয়োগেরও সমালোচনা করে টিআইবি প্রধান। ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘যেই প্রক্রিয়ায় গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে, তা অত্যন্ত জোড়াতালির ও প্রশ্নবিদ্ধ। বাংলাদেশ ব্যাংকের মতো একটি রেগুলেটরি সংস্থায় এই ধরনের নিয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’
অবিলম্বে গভর্নরের এই নিয়োগ বাতিলেরও আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে ড. ইফতেখারুজ্জামান সুশাসন ও জবাবদিহি নিশ্চিতে ১১টি সুপারিশ তুলে ধরেন। মূলত বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামত রূপরেখা, দলের নির্বাচনী ইশতেহার, জুলাই সনদ, দুদক সংস্কার কমিশনের সুপারিশমালা এবং টিআইবির নিজস্ব গবেষণার ওপর ভিত্তি করে এই সুপারিশগুলো প্রণয়ন করা হয়েছে।
টিআইবির সুপারিশের মধ্যে রয়েছে, দুর্নীতি প্রতিরোধে সরকারের দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ, ন্যায়পাল নিয়োগ এবং সরকারি ব্যয় ও প্রকল্পে জবাবদিহিতা বাড়াতে প্রতিশ্রুতি অনুযায়ী ‘পারফরম্যান্স অডিট’ বাস্তবায়ন; বিচার ব্যবস্থা সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন এবং সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন করে সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করা; প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধা আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকের অনুরূপ নির্ধারণ করা এবং আপিল কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনা।
এ ছাড়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ সংশোধন করে সাইবার স্পেসে মতপ্রকাশের ক্ষেত্রে হয়রানিমূলক জেল-জরিমানার অপব্যবহার রোধ করা এবং জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে একক সরকারি নিয়ন্ত্রণমুক্ত করে স্বার্থের দ্বন্দ্ব দূর করা; স্বচ্ছতা নিশ্চিতে সব রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের পুনর্গঠন, জনকল্যাণমুখী প্রশাসন গড়তে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে স্বশাসিত ও ক্ষমতাবান করা; অপচয় ও রাজনৈতিক প্রদর্শনমূলক ব্যয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং সব বড় প্রকল্পের ক্ষেত্রে ব্যয়-লাভ বিশ্লেষণ, সংসদীয় নজরদারি এবং স্বচ্ছ নিরীক্ষা বাধ্যতামূলক করা; দেশে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা দিয়ে সম-অধিকার প্রতিষ্ঠা করার সুপারিশও করা হয়েছে।
এর বাইরে বেসরকারি শিক্ষা, স্বাস্থ্য, টেলিকমিউনিকেশন ও মোবাইল আর্থিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার ও তদারকি জোরদার করা; দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের শৃঙ্খলা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন, ক্ষমতা ও তদারকি ব্যবস্থা শক্তিশালী করা; প্রাকৃতিক সম্পদ আহরণ এবং নবায়নযোগ্য ও মিশ্র জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে আধুনিকায়ন করা এবং (জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নদী শাসন ও খাল খননের টেকসই উদ্যোগ নিতে আহ্বান জানানো হয়েছে।

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় ক্ষুদ্র কৃষকদের খাদ্য ও পুষ্টি সহায়তা জোরদারে ৬ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার (৮১ কোটি ৬০ লাখ টাকা) অনুদান দিয়েছে জাপান। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডব্লিউএফপি) ওই অর্থ দিয়েছে জাপান সরকার।
৫ মিনিট আগে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে অপসারণ এবং মোস্তাকুর রহমানকে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন জনস্বার্থে রিটটি করেন। এতে অর্থ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংক এবং নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমানকে বিবাদী
৩৫ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত ফটোগ্রাফার হিসেবে নিয়োগ পেয়েছেন ফটোসাংবাদিক খালেদ হোসেন পরাগ। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর শহরের একটি আবাসিক হোটেলের কক্ষের দরজা ভেঙে হারুন অর রশিদ (৫৪) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১টার দিকে শহরের দড়াটানা জামে মসজিদ লেনের প্রিন্স আবাসিক হোটেলের ৩০৩ নম্বর কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে