স্ট্রিম সংবাদদাতা

রাজবাড়ী জেলা কারাগারের এক হাজতি মারা গেছেন। তাঁর নাম তুষার বিশ্বাস (৪২)। তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার বনগ্রাম নতুনপাড়া গ্রামের শশধর বিশ্বাসের ছেলে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে অসুস্থ অবস্থায় রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী জেলা কারাগারের জেলার মামুনুর রশিদ জানান, শুক্রবার সকালে নাস্তা করার পর তুষার বিশ্বাস বুকে ব্যথা অনুভব করেন। বিষয়টি জানতে পেরে তাঁকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন, হাসপাতালে তুষার বিশ্বাসকে মৃত অবস্থায় আনা হয়। ইসিজি পরীক্ষার মাধ্যমে তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
কারাগার সূত্রে জানা যায়, তুষার বিশ্বাসের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মারামারিসহ পাংশা থানায় ৬টি ও গোয়ালন্দ থানায় ১টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে তিনি তিন মামলায় জামিনপ্রাপ্ত ছিলেন।

.png)

বাংলা একাডেমিতে ‘জুলাই গণঅভ্যুত্থান’ উপলক্ষে স্বরচিত কবিতা পাঠের সময় তোপের মুখে পড়েছেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি মোহন রায়হান। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা।
১ ঘণ্টা আগে
সৌদি আরবে রিয়াদ থেকে মক্কায় ওমরাহ করতে যাওয়া পথে দুর্ঘটনায় ছেলে-মেয়েসহ নিহত হয়েছেন বাংলাদেশি এক মা। আহত হয়েছেন তাঁর স্বামী ও আরেক ছেলে।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির পদ থেকে মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগের পর দায়িত্ব নিয়েছেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়ে তিনি বলেন, সাহাবুদ্দিন মাফিয়া আমলের হলেও নির্বাচিত সরকারের তিনি শ্রদ্ধাশীল ছিলেন।
২ ঘণ্টা আগে
স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিন আমলে দায়িত্ব পালন করা সাহাবুদ্দিন লিখেছেন, তাঁর দৃঢ়তা ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি।
২ ঘণ্টা আগে