জমি নিয়ে বিরোধ, কুমিল্লায় ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
স্ট্রিম সংবাদদাতাকুমিল্লা
-88e627-480x270.webp)
কুমিল্লার মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ফুপু ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন খালেদা আক্তার (৭০) ও মনজুরুল আলম টিটু (৩৫)। সম্পর্কে তাঁরা ফুপু-ভাতিজা। খালেদা ওই গ্রামের বাসিন্দা। টিটু তাঁর ভাইয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক জমি নিয়ে খালেদা আক্তার ও তাঁর ভাই বাচ্চু মিয়ার সঙ্গে আরেক ভাই আবু মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় জমি নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবু মিয়া দা দিয়ে খালেদা ও টিটুকে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ।
পরে স্থানীয়রা দুজনকে দাউদকান্দির গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। ঘটনার পর আবু মিয়া পলাতক রয়েছেন
চিকিৎসক নাইমা হক রিফাত জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল।
মুরাদনগর থানার ওসি মাশরুরুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় তদন্ত চলছে।
.png)

-7c29dd-256x144.webp)



-95af12-256x144.webp)
