স্ট্রিম ডেস্ক

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে আরও ৯৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ৮৫ জনের মৃত্যু হলো। একই সময়ে ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৯২৩ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৩৮১ জন ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনায় ২১৫, বরিশালে ১১৭, চট্টগ্রামে ১০৭, ময়মনসিংহে ৭১, রাজশাহীতে ৭৬, রংপুরে ২৩ এবং সিলেটে ৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
২০২৩ সালে দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। সে বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ সংক্রমিত হন এবং ১ হাজার ৭০৫ জন মারা যান। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। আর গত বছর অর্থাৎ ২০২৫ সালে ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ৪১৩ জন মারা যান।

.png)

হবিগঞ্জ সদরের খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ মেরামত দেড় মাসেও শেষ না হওয়ায় আবারও ভাঙন দেখা দিয়েছে। উজানের ঢল ও ভারী বর্ষণে নদীর পানি বেড়ে সদর উপজেলার কালীগঞ্জ এলাকায় বাঁধ ভেঙে অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল রোববার কালীগঞ্জ এলাকায় বাঁধের মেরামতস্থলে নতুন করে ভেঙে গেছে।
৩১ মিনিট আগে
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন। শপথ নেওয়ার পর এটিই হবে রাষ্ট্রপতির প্রথম জেলা সফর।
৩৯ মিনিট আগে-d4a7be-256x144.webp)
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তিনটি ইউনিয়নের ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। রোববার রাত থেকে পানি বাড়তে শুরু করায় সদর, দক্ষিণ ও মোগড়া ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় ২৫০ হেক্টর ফসলি জমি প্লাবিত হয়।
১ ঘণ্টা আগে
আজ ২৪ আগস্ট ‘নারী নির্যাতন ও প্রতিরোধ দিবস’। ইয়াসমিন হত্যার ৩১ বছর পরও দেশে নারী নির্যাতন বন্ধ হয়নি, বরং ধর্ষণ, হত্যা ও পারিবারিক সহিংসতাসহ নানা ধরনের নির্যাতন বেড়েই চলেছে।
১ ঘণ্টা আগে