স্ট্রিম প্রতিবেদক

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন। শপথ নেওয়ার পর এটিই হবে রাষ্ট্রপতির প্রথম জেলা সফর।
এ বিষয়ে সোমবার (২৪ আগস্ট) বঙ্গভবনের প্রটোকল শাখা থেকে ঠাকুরগাঁও জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে প্রশাসনিক, আবাসন ও যানবাহনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান সই করা চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও জেলা সফর করবেন। সফর শেষে ৩১ আগস্ট তিনি ঢাকায় প্রত্যাবর্তন করবেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বৃহস্পতিবার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরদিন শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান হয়। তাঁকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের শপথ পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
এরপর গত রোববার বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন নতুন রাষ্ট্রপতি। প্রবীণ এই রাজনীতিবিদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে জয়ী হন। সর্বশেষ তিনি বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

.png)

হবিগঞ্জ সদরের খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ মেরামত দেড় মাসেও শেষ না হওয়ায় আবারও ভাঙন দেখা দিয়েছে। উজানের ঢল ও ভারী বর্ষণে নদীর পানি বেড়ে সদর উপজেলার কালীগঞ্জ এলাকায় বাঁধ ভেঙে অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল রোববার কালীগঞ্জ এলাকায় বাঁধের মেরামতস্থলে নতুন করে ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে-d4a7be-256x144.webp)
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তিনটি ইউনিয়নের ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। রোববার রাত থেকে পানি বাড়তে শুরু করায় সদর, দক্ষিণ ও মোগড়া ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় ২৫০ হেক্টর ফসলি জমি প্লাবিত হয়।
১ ঘণ্টা আগে
আজ ২৪ আগস্ট ‘নারী নির্যাতন ও প্রতিরোধ দিবস’। ইয়াসমিন হত্যার ৩১ বছর পরও দেশে নারী নির্যাতন বন্ধ হয়নি, বরং ধর্ষণ, হত্যা ও পারিবারিক সহিংসতাসহ নানা ধরনের নির্যাতন বেড়েই চলেছে।
১ ঘণ্টা আগে
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে আরও ৯৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে