স্ট্রিম সংবাদদাতা
-d4a7be-720x405.webp)
ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তিনটি ইউনিয়নের ফসলি জমি প্লাবিত হয়েছে। গতকাল রোববার (২৩ আগস্ট) রাত থেকে উপজেলার কালন্দি খালে পানি বাড়তে শুরু করে। এতে উপজেলার সদর, দক্ষিণ ও মোগড়া ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় ২৫০ হেক্টর জমির আমন ধানের আবাদ তলিয়ে গেছে।
এদিকে, আখাউড়া স্থলবন্দরসংলগ্ন খালে পানি বেড়ে যাওয়ায় বন্দরের কয়েকটি আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। খাল-বিল ও নিম্নাঞ্চলে পানি বাড়তে থাকায় নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা আছে।
স্থানীয়রা জানান, উজানে ভারতের ত্রিপুরা রাজ্যে সম্প্রতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে রাজ্যটির হাওড়াসহ অন্যান্য নদী ও খালের পানি গড়িয়ে আখাউড়া স্থলবন্দরসংলগ্ন কালন্দি খাল দিয়ে নিম্নাঞ্চলে প্রবাহিত হচ্ছে।
আখাউড়ার আব্দুল্লাহপুর এলাকার বাসিন্দা মো. কামাল হোসেন জানান, গতকাল রাত থেকে সীমান্তবর্তী এই গ্রামে ঢলের পানি ঢুকতে থাকে। এর ফলে গ্রামে সদ্য রোপণ করা ধানি জমিগুলো তলিয়ে গেছে।
বঙ্গেরচর এলাকার কৃষক রফিক মিয়া জানান, চলতি মৌসুমে তিনি ৩০ কানি (এক কানিতে ৪০ শতাংশ) জমিতে ধানের চারা রোপণ করেছিলেন। ঢলের পানিতে সব চারা তলিয়ে গেছে। দুই-তিন দিনের মধ্যে জমি থেকে পানি না সরলে চারাগুলো ক্ষতিগ্রস্ত হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, চলতি আমন মৌসুমে আখাউড়ায় ৪ হাজার ১২ হেক্টর জমিতে ধানের আবাদ হচ্ছে। প্রায় দুই সপ্তাহ আগে এসব জমিতে চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে উজানের ঢলের পানিতে তিনটি ইউনিয়নের প্রায় ২৫০ হেক্টর জমির চারা তলিয়ে গেছে। তবে আগামী দুই-তিন দিনের মধ্যে পানি কমে গেলে ফসলের তেমন কোনো ক্ষতি হবে না।
ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকাশ দত্ত জানান, হাওড়া নদীর পানি বাংলাদেশ অংশে বিপৎসীমার প্রায় তিন ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে ভারী বৃষ্টিপাত না হলে পানি দ্রুত নেমে যাবে।
-d4a7be-480x270.webp)

.png)

হবিগঞ্জ সদরের খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ মেরামত দেড় মাসেও শেষ না হওয়ায় আবারও ভাঙন দেখা দিয়েছে। উজানের ঢল ও ভারী বর্ষণে নদীর পানি বেড়ে সদর উপজেলার কালীগঞ্জ এলাকায় বাঁধ ভেঙে অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল রোববার কালীগঞ্জ এলাকায় বাঁধের মেরামতস্থলে নতুন করে ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন। শপথ নেওয়ার পর এটিই হবে রাষ্ট্রপতির প্রথম জেলা সফর।
১ ঘণ্টা আগে
আজ ২৪ আগস্ট ‘নারী নির্যাতন ও প্রতিরোধ দিবস’। ইয়াসমিন হত্যার ৩১ বছর পরও দেশে নারী নির্যাতন বন্ধ হয়নি, বরং ধর্ষণ, হত্যা ও পারিবারিক সহিংসতাসহ নানা ধরনের নির্যাতন বেড়েই চলেছে।
১ ঘণ্টা আগে
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে আরও ৯৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে