
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৩৩ জন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ ভর্তির রেকর্ড।
সোমবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে গত ৬ সেপ্টেম্বর সর্বোচ্চ ১ হাজার ৫৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৫৭ জনের মৃত্যু হলো। আর সারাদেশে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৭০ জনে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রামে তিনজন ও ময়মনসিংহে একজন রয়েছেন।
.png)

-7c29dd-256x144.webp)



-fd63da-256x144.webp)
