উত্তর কোরিয়ার কাছে ১০ গোলের লজ্জা বাংলাদেশের মেয়েদের
স্পোর্টস ডেস্কঢাকা

ম্যাচের শুরু থেকেই গোলের ব্যবধান কম রাখার লড়াই ছিল। কিন্তু ম্যাচ যত গড়িয়েছে, বাংলাদেশের মেয়েদের জন্য সেটি আরও কঠিন হয়ে উঠেছে। একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণ ভেঙে দিয়েছে উত্তর কোরিয়া।
শেষ পর্যন্ত এশিয়ান গেমসে সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছে বাংলাদেশ। এটাই বাংলাদেশের নারী ফুটবল দলের সবচেয়ে বড় পরাজয়।
জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই উত্তর কোরিয়ার দাপট ছিল স্পষ্ট। বাংলাদেশের রক্ষণকে চাপে রেখে একের পর এক আক্রমণ করেছে তারা। প্রথমার্ধের উত্তর কোরিয়ার পক্ষে জন জং, ছাই ইয়ং ও কিম ইয়ং নিজেদের জোড়া গোল পূরণ করেন। আরেকটি গোল আসে হুয়াং ইয়ংয়ের পা থেকে। ফলে প্রথমার্ধে ৭-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় উত্তর কোরিয়া।
বিরতির পরও উত্তর কোরিয়া থামেনি। আরও তিন গোল করে বাংলাদেশের বিপর্যয়কে আরও বড় করেছে। এই হার বাংলাদেশের আগের সবচেয়ে বড় পরাজয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে। ২০১৩ সালে থাইল্যান্ডের কাছে ৯-০ গোলে হেরেছিল নারীরা।
এশিয়ার অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে এর আগে ২০২৬ নারী এশিয়ান কাপেও ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার ব্যবধানটা দাঁড়াল দ্বিগুণে।
কোচ পিটার বাটলারের অধীনে সাম্প্রতিক সময়ে নারী দলকে নিয়ে নানা আলোচনা ছিল। এশিয়ান গেমসের শুরুতেই এবার দলকে পেতে হলো সবচেয়ে বড় ধাক্কা। উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের গোলের জন্য কোনো শটও লক্ষ্যে রাখতে পারেনি পিটার বাটলাররের শীষ্যরা। প্রতিপক্ষের আক্রমণ সামলাতেই পুরো ম্যাচ ব্যস্ত থাকতে হয়েছে।
এশিয়ান গেমসের পরের ম্যাচে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।
.png)

-7c29dd-256x144.webp)




