বাইকে বেড়াতে গিয়ে সড়কে ঝরল ৩ বন্ধুর প্রাণ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ফরিদপুর

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১০: ৫০
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ফরিদপুর মহাসড়কে উপজেলার নওপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের দলিলউদ্দিন মোল্লার চয়ন মোল্লা (২৩), এনায়েত শেখের ছেলে নয়ন (২৩) ও আজগর শেখের ছেলে সজিব শেখ (২৪)।

নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার পর নগরকান্দা থেকে চয়নের মোটরসাইকেলে তিন বন্ধু বেড়াতে যান ভাঙ্গা গোলচত্বরে। রাতে বাড়ি ফেরার পথে নওপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই চয়ন মারা যান। স্থানীয়রা আহত দুজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় নয়ন ও সজিবের।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল হোসেন জানান, বাসের চালক ও তাঁর সহকারী পলাতক। লাশ ময়নাতদন্ত শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানগু ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত