
টপ এন্ড টি-টোয়েন্টির প্রথম সেমিফাইনালে ভিক্টোরিয়া একাদশের কাছে ১ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। রোববার (৩০ আগস্ট) ডারউইনে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ।
ওপেনার হাবিবুর রহমান সোহান দ্রুত বিদায় নিলে চাপে পড়ে দল। এরপর ওপেনার জিসান আলম ও আরিফুল ইসলাম দলের হাল ধরার চেষ্টা করেন। আরিফুল ১৯ রান করে ফেরার পর দলীয় ইনিংসে সর্বোচ্চ ৩০ রান করা জিসান সাদারল্যান্ডের বলে সাজঘরে ফেরেন। এরপর ভিক্টোরিয়ার বোলিং তোপে একে একে ইরফান, শামীম পাটোয়ারী ও সাব্বির দ্রুত আউট হলে বড় সংগ্রহের সম্ভাবনা শেষ হয়ে যায়। শেষ দিকে আবু হায়দার রনির ১২ ও সাকলাইনের ১০ রান সত্ত্বেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭.১ ওভারে মাত্র ১০১ রানে অলআউট হয় এইচপি দল। ভিক্টোরিয়া একাডেমির হয়ে সাদারল্যান্ড ২৭ রানে ৪ এবং এলিয়ট ১৪ রানে ২ উইকেট শিকার করেন।
১০২ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নামা ভিক্টোরিয়াকে শুরুতেই স্পিন জাদুতে চেপে ধরে বাংলাদেশের বোলাররা। মিস্ট্রি স্পিনার মোহাম্মদ রুবেলের বলে শূন্য রানে বোল্ড হয়ে ফেরেন অজি ওপেনার হ্যারি ডিক্সন। এরপর রজার ও ক্যাম্পবেল ৩৭ রানের প্রতিরোধ গড়লেও ক্যাম্পবেলকে (২৩) ফিরিয়ে সেই জুটি ভাঙেন শামীম পাটোয়ারী।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে সহজ লক্ষ্য কঠিন হয়ে ওঠে ভিক্টোরিয়ার জন্য। একপর্যায়ে ১০১ রানে ভিক্টোরিয়ার নবম ব্যাটার রান আউট হলে ম্যাচ সুপার ওভারে গড়ানোর সুযোগ তৈরি হয়। তবে শেষ ওভারের চতুর্থ বলে উইকেটরক্ষক ব্যাটার লিয়াম ব্ল্যাকফোর্ড (১৯*) বাউন্ডারি হাঁকিয়ে ১ উইকেট হাতে রেখে ভিক্টোরিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দেন। বল হাতে বাংলাদেশের মোহাম্মদ রুবেল ১৫ রানে ৩ এবং শামীম পাটোয়ারী ১৮ রানে ২ উইকেট নেন।
এই হারে টুর্নামেন্টজুড়ে ফর্মে থাকা বাংলাদেশকে সেমি থেকেই বিদায় নিতে হলো। গ্রুপ পর্বের ৬ ম্যাচের ৫টিতেই জয় নিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। এ ছাড়া আসরজুড়ে বল হাতে অনবদ্য নৈপুণ্য দেখিয়ে একাই ২৩ উইকেট নেন মোহাম্মদ রুবেল।
বাংলাদেশ এইচপি: ১০১/১০ (জিসান ৩০, আরিফুল ১৯; সাদারল্যান্ড ৪/২৭, এলিয়ট ২/১৪)।
ভিক্টোরিয়া একাডেমি: ১০৫/৯ (ক্যাম্পবেল ২৩, ব্ল্যাকফোর্ড ১৯*; রুবেল ৩/১৫, শামীম ২/১৮)।
.png)

আর্লিং হালান্ডের ৩০০তম গোলের মাইলফলক ছোঁয়ার দিনেই জয় পেল ম্যানচেস্টার সিটি। শনিবার (৫ সেপ্টেম্বর) ইতিহাদ স্টেডিয়ামে কভেন্ট্রি সিটিকে ১–০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের শুরু থেকেই বলের দখলে এগিয়ে ছিল সিটি। তবে কভেন্ট্রির জমাট রক্ষণে বারবার আটকে যাচ্ছিল তাদের আক্রমণ।
৩ ঘণ্টা আগে
ঢেউয়ের তোড়ে বোর্ড থেকে ছিটকে অঝোরে কেঁদেছিলেন ফাতেমা আক্তার। সেই মেয়েটি এবার জাপানে লাল-সবুজের পতাকা তুলে ধরবেন। ১৭ বছরের ফাতেমা বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ পেরিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার হিসেবে অংশ নেবেন। জাপান যাওয়ার আগে আক্ষেপ ঝরল ফাতেমার কণ্ঠে। এত বছর সার্ফিং করেও পর্যাপ্ত সরকার
১২ ঘণ্টা আগে
অনূর্ধ্ব-২০ নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। আগের দিন একই প্রতিযোগিতায় ছেলে হকি দল চীনের কাছে ৩-২ গোলে হারলেও মেয়েরা জয় পেয়েছে।
১৪ ঘণ্টা আগে
ম্যাচের শেষ বাঁশির আগে রিয়াল মাদ্রিদের হাতে ছিল সমতায় ফেরার সুযোগ। স্পটকিকে কিলিয়ান এমবাপ্পের পায়ে বল। কিন্তু ফরাসি ফরওয়ার্ডের শট আটকে দেন রিয়াল বেটিসের গোলরক্ষক আলভারো ভায়েস। ফলে বেটিসের কাছে ১-০ গোলের হার নিয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) লা লিগায় প্রথমবার হোঁচট খেল হোসে মরিনহোর দল।
১৭ ঘণ্টা আগে