ময়মনসিংহে ৩ জামায়াত নেতা কারাগারে, নেপথ্যে খামারের বর্জ্য বাণিজ্য

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ময়মনসিংহ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৮: ৩৮
ফুলবাড়িয়ায় উপজেলা জামায়াতে ইসলামীর তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সংগৃহীত ছবি

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় খামারের মুরগির বিষ্ঠা বিক্রির নিয়ন্ত্রণ ও মারামারির মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৯ আগস্ট) তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলা জজ আদালত এ আদেশ দেন।

কারাগারে পাঠানো তিন জামায়াত নেতা হলেন— ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুল হক শামীম, সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুর রাজ্জাক এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ।

জেলা জজ আদালতে মামলার নির্ধারিত তারিখে হাজিরা দিতে গেলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক মোস্তাছিনুর রহমান তিন জামায়াত নেতাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া উপজেলার কাহালগাঁও বাজারের পাশে সিপি বাংলাদেশ কোম্পানিতে উৎপাদিত মুরগির বিষ্ঠা বিক্রির নিয়ন্ত্রণ নিয়ে চলতি বছরের ৭ এপ্রিল রাতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ককটেল বিস্ফোরণ, শাখা ব্যাংকের তালা ভেঙে টাকা লুট ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ ওঠে।

পরদিন ৮ এপ্রিল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ৪৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০০ জনকে আসামি করে মামলা করেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত