স্ট্রিম প্রতিবেদক

এক চোখে প্রতীকী ব্যান্ডেজ বেঁধে ও বক্তব্যের মাধ্যমে অভিনব প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, 'রক্তের ওপর দাঁড়িয়ে বাংলাদেশে যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নভঙ্গ হয়েছে।'
সোমবার (৩ আগস্ট) বিকেলে হবিগঞ্জে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির স্থানীয় সংগঠক আলিফের ওপর হামলায় চোখ হারানোর প্রতি সহমর্মিতা জানাতে তিনি এ প্রতিবাদ জানান।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইডিইবি) মুক্তিযোদ্ধা স্মৃতি হলে 'শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা' শীর্ষক আলোচনা সভায় এক চোখে ব্যান্ডেজ লাগিয়ে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বক্তব্যের শুরুতে তিনি জানান, আলিফের চোখ হারানোর ঘটনায় সহমর্মিতা ও প্রতিবাদ জানাতেই তার এই উদ্যোগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, শহীদ জাবের ইব্রাহিমের মা রোকেয়া বেগম এমপি, জাতীয় নারী শক্তির সদস্য সচিব মাহমুদা মিতু এমপি এবং জাতীয় নারী শক্তির মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দিতে নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম ঘোষণা করা হলে তিনি পর্দার আড়ালে যান। অল্প সময় পর এক চোখে ব্যান্ডেজ নিয়ে বক্তব্য দিতে মঞ্চে ফেরেন তিনি। এ সময় তিনি বলেন, 'আপনাদেরই সন্তান, ইন্টারমিডিয়েট পড়ুয়া একটা ছেলে, যাদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা বাংলাদেশে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নভঙ্গ হয়েছে। আলিফের আজকে চোখ নেই। গতকাল তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। একটি চোখে সে আর দেখতে পারবে না।'
বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, হামলাকারীদের আঘাতে আলিফের অন্য চোখটিও মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে। চিকিৎসকরা এখনও নিশ্চিত নন সেটি ভালো রাখা যাবে কিনা। আহত আলিফের পরিবারের আর্থিক দুর্দর্শার কথা তুলে ধরে তিনি বলেন, 'আজকে আমি আলিফের প্রতি সহমর্মিতা জানিয়েই এই ব্যান্ডেজটা লাগিয়েছি, বাংলাদেশকে দেখানোর জন্য। যেখানে আমাদের জুলাই সনদ বাস্তবায়নের কথা ছিল, হত্যাকাণ্ডের বিচার হওয়ার কথা ছিল, যাদের হাত-চোখ কেড়ে নেওয়া হয়েছে তাদের চিকিৎসা হওয়ার কথা ছিল, ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ পাওয়ার কথা ছিল; সেখানে ইউনিটির কথা থাকলেও অনেকে পকেটে টাকা নিয়ে হাঁটছে।'
প্রধানমন্ত্রী তারেক রহমান দুটি ভোটে নির্বাচিত হয়েছেন উল্লেখ করে এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, 'এখন একটি ভোটকে যদি আপনি মানেন এবং আরেকটি ভোটকে যদি না মানেন, ভবিষ্যতে আপনাকে আমরা অবৈধ প্রধানমন্ত্রী বলব।' এ সময় জনরায়ের প্রতি শ্রদ্ধা রেখে রাজনীতি করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক হবে।
২৮ মিনিট আগে
নীলফামারীর ডিমলায় কাঠের সাঁকো ভেঙে স্থানীয় সংসদ সদস্যের বেশ কয়েক সঙ্গী নদীতে পড়ে গেছেন। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ডিমলা ইউনিয়নের নটাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
পদত্যাগ করা মেহেদী হাসান রিংকু উপজেলার পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি এবং ইবনে হাসান দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন।
১ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচনে জয়-পরাজয় বড় বিষয় নয়, দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
১০ আগস্ট ২০২৬