স্ট্রিম সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনে উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোট একটানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৯ আসনের ভোট হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুটি আসনে নির্বাচিত হন। এর মধ্যে বগুড়া-৬ আসন তিনি ছেড়ে দেওয়ায়, সেখানে উপনির্বাচন হচ্ছে। আর তফসিল ঘোষণার পর জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত হয়েছিল। এখন সেখানে সাধারণ নির্বাচন হচ্ছে। ইতোমধ্যে ‘হ্যাঁ’ ভোটের জয় হওয়ায় শেরপুর-৩ আসনে গণভোটের প্রয়োজন হচ্ছে না।
বগুড়া-৬ আসনে বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) আল-আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোট ১৫০ ভোটকেন্দ্রে ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন ভোটাধিকারের সুযোগ পাবেন। স্ট্রাইকিং ফোর্স হিসেবে এই আসনে সেনাবাহিনীর ২৫০ সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির ৮ প্লাটুন (১৮৯ জন), র্যাবের ১০টি টিম (৭০ জন), পুলিশের ১ হাজার ৩২৭ ও আনসার-ভিডিপির ১ হাজার ৯৯০ সদস্য নিরাপত্তার দায়িত্বে আছেন।
অন্যদিকে, শেরপুর-৩ আসনে বিএনপির মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মাসুদুর রহমান মাসুদ ও বাসদের (মার্কসবাদী) মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই আসনে মোট ভোটার ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন। ১২৮ ভোটকেন্দ্রে ভোট চলছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর ১৪০ সদস্য, বিজিবির ১৬ প্লাটুন (৩২৮ জন), র্যাবের ১৪ টিম (১৩৫ জন), পুলিশের ১ হাজার ১৫৫ ও আনসার-ভিডিপির ১ হাজার ৭০৪ সদস্য মোতায়েন করা হয়েছে।
ইসি সূত্র জানায়, দুই আসনে ইসির নিজস্ব কর্মকর্তারা রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে রয়েছেন। প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার মিলিয়ে পাঁচ হাজারের মতো ভোটগ্রহণ কর্মকর্তা রয়েছে।

.png)

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ বুধবারও আদালতে জমা পড়েনি। ফলে প্রতিবেদন জমার সময়সীমা আগামী ২৭ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে আদালত। এর মাধ্যমে আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন জমার সময় ১২৮তম বারের মতো পেছাল।
৮ ঘণ্টা আগে
দেশের একটি ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ কমে গেছে। এতে দেশের শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র ও সিএনজি স্টেশনসহ গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে।
৮ ঘণ্টা আগে
গোপালগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে বিচারকের ছুড়ে মারা পেপারওয়েটের আঘাতে শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানা আহত হয়েছেন। তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৮ ঘণ্টা আগে
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে স্থাপিত সেই ভাস্কর্য পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। ভাস্কর্য নির্মাণের জন্য যথাযথ ও উপযুক্ত জায়গা নির্ধারণ, নকশা প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে ১৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
৯ ঘণ্টা আগে