নতুন মামলায় কারাগারে চাকরিচ্যুত মেজর সাদেকুল

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

চাকরিচ্যুত মেজর সাদেকুল হক। ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চাকরিচ্যুত মেজর সাদেকুল হককে গ্রেপ্তার কারাগারে পাঠনোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।

আসামি সাদেকুল হককে আদালতে হাজির করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানি হয়। আদালতের আদেশে সাদেকুলকে কারাগারে পাঠায় পুলিশ।

এর আগে, রোববার সন্ধ্যায় সাদেককে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন খিলক্ষেত থানার এসআই মো. শাহজালাল।

আদালত সূত্র জানায়, সেনাবাহিনী থেকে চাকুরিচ্যুত সাদেকুল জককে ২০২৪ সালের ২৯ অক্টোবর তিন মাসের কারাদণ্ড দেন সামরিক আদালত। এরপর তিনি কারাগারে ছিলেন। পরে রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনের অন্য মামলায় সাদেককে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

২০২৫ সালের ১১ নভেম্বর বসুন্ধরা এলাকায় একটি প্রাইভেটকার পোড়ানোর মামলায় সন্দেহভাজন হিসেবে সাদেকুল হককে গ্রেপ্তার দেখাতে গত ৭ আগস্ট আবেদন করেন তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই চাঁদ আলী। আসামির আইনজীবী এইচএম আল-আমিন সেদিন আদালতে বলেছিলেন, ‘ঘটনার সময় আসামি কারাগারে ছিলেন। কারাগারে থেকে তিনি কীভাবে গাড়ি পোড়ালেন?’

পরে এই বিষয়ে ব্যাখ্যা দিতে ভাটারা থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তাকে বলেন আদালত। এরপর তদন্ত কর্মকর্তা আদালতে হাজির হয়ে গত রোববার (১৬ আগস্ট) লিখিত ব্যাখা দেন। সেই ব্যাখা পড়ে সাদেককে গ্রেপ্তার না দেখানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলাম।

এরপর সাদিকের আইনজীবী এইচএম আল-আমিন বলেছিলেন, ‘আর কোনো মামলায় আটকাদেশ না থাকায় সাদেকের মুক্তিতে বাধা নেই।’ কিন্তু এর পরপরই খিলক্ষেত থানার নতুন মামলায় সাদেককে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।

খিলক্ষেত থানার মামলার এজাহারে বলা হয়, ২০২৫ সালের ১৭ মে দুপুর ২টার দিকে খিলক্ষেত বাজার সংলগ্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার সময় সেনাবাহিনী থেকে বরখাস্ত কয়েকজনকে আটক করে পুলিশ। চাকরি থেকে বরখাস্ত করায় তারা সেনাবাহিনী, ভাবমূর্তি, সুনাম ক্ষুণ্ণ করা ও ঢাকা সেনানিবাসের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য ‘সহযোদ্ধা’ নামে সামাজিক প্ল্যাটফর্ম ব্যবহার করে সেনাবাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেন। এই ঘটনায় ঢাকা সেনানিবাসের সদর দপ্তর লজিস্টিকস এরিয়ার আজিজুল ইসলাম পরদিন খিলক্ষেত থানায় মামলা করেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

নতুন মামলায় কারাগারে চাকরিচ্যুত মেজর সাদেকুল