নোয়াখালী জেলা যুবলীগ সভাপতি ইমন ভট্ট গ্রেপ্তার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নোয়াখালী

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ১৮
গ্রেপ্তার ইমন ভট্ট। সংগৃহীত ছবি
গ্রেপ্তার ইমন ভট্ট। সংগৃহীত ছবি

নোয়াখালী থেকে ইমন ভট্ট নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কর্যক্রম নিষিদ্ধ যুবলীগের নোয়াখালী জেলা কমিটির সভাপতি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে আটটার দিকে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আশ্রম পাড়ার ভট্ট কুটির থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ইমন ভট্ট ২০২২ সাল থেকে নোয়াখালী জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সংগঠনটির জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ইমন ভট্ট আত্মগোপনে চলে যান। মঙ্গলবার সকালে প্রায় দুই বছর আত্মগোপনে থাকার পর নিজ বাসায় আসেন। পরে রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, সোমবার সকালে নোয়াখালী পৌরসভার হোয়াইট হল এলাকায় দণ্ডপ্রাপ্ত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। ওই মিছিলে জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্ট অর্থায়ন করেছেন বলে অভিযোগ রয়েছে। এর এক দিন পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের মিছিলে অর্থায়নের অভিযোগ রয়েছে। এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। আরও কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত