স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ৯৮ হাজার ৭১০টি খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইংরেজি ও গণিত বিষয়ে।
বুধবার (১৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন। তিনি জানান, কাঙ্ক্ষিত ফল না পেয়ে শিক্ষার্থীরা খাতাগুলো পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।
রাজশাহী শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর বোর্ডের আওতাধীন বিভাগের আট জেলার ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন। পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন।
ফল বিশ্লেষণে দেখা গেছে, গত সাত বছরের মধ্যে এবারই রাজশাহী বোর্ডে এসএসসির ফল সবচেয়ে খারাপ হয়েছে। ২০২০ সালে পাসের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ। ২০২৬ সালে তা কমে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশে। ছয় বছরের ব্যবধানে পাসের হার কমেছে ২৬ দশমিক ৭০ শতাংশ পয়েন্ট।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন বলেন, গত ১০ আগস্ট সকাল ১০টায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ দেওয়া হয়। আবেদনের শেষ সময় ছিল ১৭ আগস্ট। নির্ধারিত সময়ের মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডে ৯৮ হাজার ৭১০টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।
প্রফেসর ইফফাত জেরীন বলেন, সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইংরেজি বিষয়ে। এরপর রয়েছে গণিত। অন্যান্য বিষয়েও আবেদন পড়েছে। তবে আবেদনগুলো বিষয় কোড অনুযায়ী হওয়ায় এই মুহূর্তে কোন বিষয়ে কতটি আবেদন পড়েছে, তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না।

.png)

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৬৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১৬ মিনিট আগে
চলতি মাসের শেষ দিকে প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে সরকার। এটিএম কার্ডের মতো ব্যবহারযোগ্য এই কার্ডের মাধ্যমে ব্যাংকিং লেনদেনের পাশাপাশি দেশে ও বিদেশে সরকারি বিভিন্ন সেবা পাওয়ার সুযোগ থাকবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বুধব
৩৪ মিনিট আগে
হামের উপসর্গে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৩১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের সময় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ মো. নিশান ওরফে ‘ছোট নিশান’কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।