স্ট্রিম সংবাদদাতা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। রোববার (১০ মে) সকাল ৭টার দিকে সদর উপজেলার উত্তর ভূঁইগড়ের গিরিধারা এলাকায় শাহজাহান মিয়ার ৮ তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
দগ্ধ পাঁচজন হলেন, সবজি বিক্রেতা মোহাম্মদ কালাম মিয়া (৪৭), তার স্ত্রী সায়েমা আক্তার (৩৮), দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৫) এবং ছেলে মুন্না (১২)। তারা সবাই রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের লোকজন গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকা হাসপাতালে পাঠায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাইনে লিকেজ থেকে রান্নাঘরে গ্যাস জমে এই বিস্ফোরণ হয়েছে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মোহাম্মদ রাকিব বলেন, ভোরে সায়েমা আক্তার রান্নাঘরে ম্যাচ জ্বালালে বিস্ফোরণ হয়। ধারণা করা হচ্ছে, আগে থেকেই লাইনের গ্যাস লিকেজ হয়ে ঘরে জমে ছিল। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা স্বামী ও তিন সন্তান গুরুতর দগ্ধ হন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, কালাম মিয়ার শরীরের ৯৫ শতাংশ, তাঁর স্ত্রীর ৬০ শতাংশ, শিশু কথার ৫২ শতাংশ, মুন্নির ৩৫ শতাংশ এবং মুন্নার ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। সবার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
কালাম মিয়ার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল থানার বলুকদিয়া গ্রামে। তিনি ফতুল্লার গিরিধারা এলাকায় ভ্যানগাড়িতে সবজি বিক্রি করতেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে