
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত ১০টি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে। সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনির প্রস্তাবক্রমে এই কমিটিগুলো গঠন করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) সংসদে গঠিত হওয়া স্থায়ী কমিটিগুলোর আওতাধীন মন্ত্রণালয়গুলো হলো:
• কৃষি মন্ত্রণালয়
• শিক্ষা মন্ত্রণালয়
• মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
• সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
• বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
• ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
• তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
• পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
• ভূমি মন্ত্রণালয়
• ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
এসব মন্ত্রণালয়গুলোর কার্যক্রম আরও গতিশীল ও জবাবদিহিমূলক করতেই সংসদীয় এই স্থায়ী কমিটিগুলো গঠন করা হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ।
.png)






