
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার পর বোমাটি উদ্ধার করে করে নিষ্ক্রিয় করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম।
ডিএমপি জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি ছাতার ভেতরে বোমার মতো একটি বন্তু দেখতে পান পথচারীরা। খবর পেয়ে পুলিশ সদস্যরা এলাকাটি ঘিরে ফেলে। পরে ডিএমপির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায় ওই সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী স্ট্রিমকে বলেন, ছাতার ভেতর থেকে একটি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাটি আইইডি প্রকৃতির। পরে সেটি সেখান থেকে সরিয়ে নিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। ছাতার ভেতরে কে বা কারা বোমা রেখেছে, তাদের শনাক্ত করতে পুলিশসহ বিভিন্ন সংস্থা কাজ করছে।
.png)






