দুর্ঘটনাস্থলে গিয়ে কনস্টেবল দেখলেন নিহত তাঁরই ছেলে

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কিশোরগঞ্জ

ছেলের শোকে বাকরুদ্ধ কিশোরগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল শামসুল হক। ছবি: সংগৃহীত
ছেলের শোকে বাকরুদ্ধ কিশোরগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল শামসুল হক। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি টহল দল। সেখানে পৌঁছে তাঁরা জানতে পারেন, নিহত শিশুটি টহল দলে থাকা এক পুলিশ সদস্যের ছেলে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের জনতা স্কুল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিশুটির নাম মোহাম্মদ তুহিন (১০)। সে কিশোরগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল শামসুল হকের ছেলে। গাইটাল জনতা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শহরের গাইটাল এলাকার বাসা থেকে তুহিন সাইকেলে জনতা স্কুল রোড এলাকায় ঘুরতে যায়। এ সময় একটি সিমেন্টবোঝাই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত স্কুলশিক্ষার্থী মোহাম্মদ তুহিন। ছবি: সংগৃহীত
নিহত স্কুলশিক্ষার্থী মোহাম্মদ তুহিন। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ সদর মডেল থানার ডিউটি অফিসার তানিয়া নাজনীন বলেন, খবর পেয়ে থানার একটি টহল দল ঘটনাস্থলে যায়। টহল দলে গাড়িচালক হিসেবে ছিলেন শামসুল হক। ঘটনাস্থলে পৌঁছে সদস্যরা দেখতে পান, নিহত শিশুটি শামসুল হকের ছেলে তুহিন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম ভূঞা বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মরদেহ উদ্ধার হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত