স্ট্রিম প্রতিবেদক

রাজনীর যানজট কমাতে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল কাঁচপুরে সরিয়ে নেওয়ার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) চার মাসের সময় বেধে দেওয়া হয়েছে।
আজ বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে চার মাসের মধ্যে কাঁচপুরে প্রস্তাবিত টার্মিনাল ব্যবহারোপযোগী করতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেয়।
নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যে প্রচলিত দরপত্র প্রক্রিয়ার পরিবর্তে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন বিবেচনায় সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেডকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৮৮ লাখ ২ হাজার ৫৩২ টাকা। প্রকল্পের আওতায় প্রায় ৪ হাজার ১২ বর্গমিটার প্ল্যাটফর্ম ঢালাই ও টাইলস বসানো হবে। এ ছাড়া ১৫ হাজার ৫৭৩ কেজি প্রোফাইল শিট ব্যবহার করে শেড নির্মাণ, ১২০টি টিকিট কাউন্টার, ৩২টি টয়লেট, অফিস কক্ষ, পার্টিশন এবং অন্যান্য প্রয়োজনীয় আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ করা হবে।

.png)

রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা ও সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার মান সরেজমিন পর্যবেক্ষণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২২ আগস্ট) বিকালে এই পরিদর্শন করেন তিনি।
৮ মিনিট আগে
‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’ নামে একটি নাগরিক প্ল্যাটফর্ম যাত্রা শুরু করেছে। চিকিৎসায় অবহেলা, ভুল চিকিৎসা বা চিকিৎসাসেবা নিতে গিয়ে দুর্ব্যবহারের শিকার রোগী ও স্বজনদের অভিযোগ জানানো এবং প্রতিকার পেতে সহায়তা করবে প্লাটফর্মটি।
১ ঘণ্টা আগে
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুকে দাফন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কালিগঞ্জ উপজেলার বরেয়া গ্রামে পারিবারিক কবরস্থানে শেষনিদ্রায় শায়িত হন তিনি। তাঁর জানাজায় অংশ নেন জাতীয় ক্রিকেট দলের পেসার মোস্তাফিজুর রহমানসহ কয়েকশ মানুষ।
২ ঘণ্টা আগে
দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর করবে সরকার। প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে