স্পোর্টস ডেস্ক

ফিফা আশিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ। এ জন্য জাতীয় দলকে প্রস্তুতি নিতে বলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর আগে, আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) টুর্নামেন্টে বাংলাদেশকে খেলার আমন্ত্রণ জানায়।
শনিবার (২২ আগস্ট) বাফুফের সপ্তম নির্বাহী পরিষদের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য আমিনুর ইসলাম বাবু।
তিনি বলেন, ফিফার থেকে আমরা আশিয়ান কাপে খেলার বিষয়ে চূড়ান্ত অনুমতি পেয়েছি। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হতে যাওয়া এ টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।
‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল পরবর্তী রাউন্ডে খেলবে বলে জানান তিনি।
সাফ চ্যাম্পিয়নশিপের আগে জাতীয় দলের জন্য আশিয়ান কাপকে আদর্শ প্রস্তুতি হিসেবে দেখছেন আমিনুর ইসলাম বাবু। তিনি বলেন, সাফের প্রস্তুতির জন্য এই ম্যাচগুলো অত্যন্ত প্রয়োজনীয় ছিল। কোচের পরামর্শ অনুযায়ী দ্রুতই দল গঠন ও ক্যাম্পে খেলোয়াড়দের ডাকা হবে।
গত ১৩ আগস্ট ভারত টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। তার পরপরই ফিফা বাফুফের কাছে সেপ্টেম্বর উইন্ডোর পরিকল্পনা জানতে চায়। পাশাপাশি আসিয়ান কাপে খেলার আগ্রহের বিষয়েও জানতে চায়। বাফুফে ইতিবাচক সাড়া দেওয়ায় গতকাল রাতে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত আমন্ত্রণপত্র পাঠায় ফিফা।
দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফিফা আসিয়ান কাপ’। এটি আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে।

.png)

ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট পেয়েছেন বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে এই কীর্তি গড়লেন তিনি। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জয়কেই বড় করে দেখছেন এই পেসার। শনিবার (২২ আগস্ট) দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে শরিফুল বলেন, ‘ফাইফার পেয়ে
৬ ঘণ্টা আগে
ম্যাকাই টেস্টের প্রথম দিনে ১৮ উইকেটের রোমাঞ্চকর লড়াই শেষে ১০১ রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। মাত্র ৬৪ রানে প্রথম ইনিংসে অলআউট হওয়ার পর পেসার শরিফুল ইসলামের ৬ উইকেটে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। শনিবার (২২ আগস্ট) টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে প্রথম দি